এক্সপ্লোর

Tollywood Controversy: পরিচালক-টেকনিসিয়ান সংঘাতে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা অব্যাহত, এরপরে কী পদক্ষেপ?

Technician Director Conflict: পরিচালক সৃজিত রায়ের সেটে এখনও কাজ বন্ধ। অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে সিরিয়ালের সেট।

অতসী মুখোপাধ্যায়, কলকাতা : পরিচালক-টেকনিসিয়ান সংঘাতে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা অব্যাহত। কাজে ফেরার আর্জি পরিচালকদের, এখনও সাড়া দিল না টেকনিসিয়ানরা। এরপরে কী পদক্ষেপ? তাই নিয়েই বৈঠক করছেন পরিচালকদের একাংশ। সেখানে হাজির হয়েছেন রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় এবং আরও অনেকেই। 

পরিচালক সৃজিত রায়ের সেটে এখনও কাজ বন্ধ। অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে সিরিয়ালের সেট। গতকাল বিরোধ সরিয়ে রেখে টেকনিসিয়ানদের কাজে ফেরার জন্য আর্জি জানিয়েছিলেন পরিচালকদের একটা বড় অংশ। কিন্তু তারপরেও টেকনিসিয়ানদের তরফে এখনও সে অর্থে কোনও সাড়া দেখা যায়নি। এরপর পরিচালকরা কোন পথে এগোন, সেটাই দেখার। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার অধীনস্থ আর্টস সেটিং গিল্ডের বক্তব্য জানা যায়নি। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তাঁদের কোনও অবস্থান জানান কিনা, এখন সেটাই দেখার। 

আগেই জানা গিয়েছিল আজ সন্ধ্যায় একটি বৈঠক হবে। খবর পাওয়া গিয়েছে, এই বৈঠক হয়েছে। সমষ্টিবদ্ধ ডিরেক্টোরিয়াল গিল্ডের ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন পরিচালকরা। তারপরেও যদি ফ্লোরের কাজ শুরু না হয় তাহলে পরশু থেকে কর্মবিরতিতে যেতে পারেন পরিচালকরা। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। অর্থাৎ আগামীকাল অবধি অপেক্ষা, তারপর সমাধান না হলে কর্মবিরতিতে যাওয়া হতে পারে। কাল অবধিই ডেডলাইন দেওয়া হয়েছে। কাল এসে যদি কোনও টেকনিসিয়ান ফ্লোরের কাজ শুরু না করেন, তাহলে স্ট্রাইক হতে পারে। আপাতত এমনটাই শোনা যাচ্ছে। সন্ধে থেকে বৈঠক শুরু হয়েছে। তা এখনও চলছে। পরিচালকদের অনেকেই উপস্থিত রয়েছেন ওই বৈঠকে। 

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। সোশ্যাল মিডিয়ায় এসে ধারাবাহিকের পরিচালক সৃজিত রায় জানিয়েছিলেন, তাঁর ধারাবাহিকের শ্যুটিং বন্ধ রয়েছে। সেট অর্ধেক তৈরি করে চলে গিয়েছেন টেকনিশিয়ানরা। এমনকি সেটের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

কয়েকমাস আগে এই টলিউডেই ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ফেডারেশনের অনুমতি ছাড়াই বাংলাদেশে শ্যুটিং করে এসেছিলেন। এই জটের ফলে কার্যত স্তদ্ধ হয়ে যায় টলিপাড়ার শ্যুটিং। শেষমেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মিটেছিল এই সমস্যা। মাত্র মাস কয়েকের ব্যবধান। ফের টলিপাড়ায় ফিরল অচলাবস্থার ছবি। পরিচালক-টেকনিসিয়ান সংঘাতে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা আজও অব্যাহত। পরিচালক সৃজিত রায়ের সেটে এখনও কাজ বন্ধ। অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে সিরিয়ালের সেট। 

আরও পড়ুন- ভালবাসার মাসে দেবলীনার কাছে প্রেমের বার্তা এল, 'নীল খামে' 

সেরা শিরোনাম

NCPI MP Faces Agitation : বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget