Biryani Toxic Colour: বিরিয়ানিতে 'বিষ'! রিষড়ায় অভিযানে খাদ্য সুরক্ষা দফতর, "ফুড কালার শেষ, কী করা যাবে" বললেন দোকানদার
Rishra Biryani News: রিষড়ায় একটি দোকানে হলুদ রঙের বিরিয়ানি দেখে চমকে ওঠেন উপস্থিত আধিকারিকরা। তদন্ত করতে গিয়ে তাঁরা জানতে পারেন, বিরিয়ানিতে এমন রঙ ব্যবহার করা হচ্ছে যা মানুষের খাওয়ার উপযুক্ত নয়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: খাদ্য সুরক্ষা বিধি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এবার রিষড়ায় অভিযান চালাল প্রশাসন। অভিযানে একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানে গিয়ে আধিকারিকরা দেখতে পান, মানুষের খাবারের জন্য উপযুক্ত নয় এমন রঙ মেশানো হচ্ছে বিরিয়ানিতে।
আরও পড়ুন: বাঁকুড়ায় লাগাতার বৃষ্টি, মাটির দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু সোনামুখীতে
হলুদ রঙের বিরিয়ানি দেখে চমকে ওঠেন উপস্থিত আধিকারিকরা। তদন্ত করতে গিয়ে তাঁরা জানতে পারেন, বিরিয়ানিতে এমন রঙ ব্যবহার করা হচ্ছে যা মানুষের খাওয়ার উপযুক্ত নয়। এরপরই ওই বিরিয়ানি ফেলে দেওয়ার নির্দেশ দেন আধিকারিকরা।
ফুড সেফটি অফিসার মধুমিতা ঘোষ বলেন, "আমরা দেখলাম এখানের একটা জনপ্রিয় বিরিয়ানির দোকান যে রং মেশাচ্ছে সেখানে স্পষ্ট লেখা রয়েছে, মানুষের খাবার জন্য নয়। তারপরও এরা এই ধরনের সং মেশাচ্ছে। আর স্থানীয় মানুষ এই ধরনের খবর খেয়ে অসুস্থ হচ্ছে। এই ধরনের খাবার খেলে মানুষের শরীরে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে। আমরা মানুষকে সচেতন করর চেষ্টা করছি ও দোকানদারদেরও সতর্ক করছি।"
আরও পড়ুন: ১০ গ্রাম সোনার গয়নার দাম কমেছে ৪ হাজার টাকার মতো, স্বস্তির হাসি মধ্যবিত্তের মুখে
খাদ্য সুরক্ষা বিধি মেনে খাবার তৈরি ও বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয়। আধিকারিকরা জানান, এ ধরনের খাবার না খাওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীদেরও খাদ্য সুরক্ষা বিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হচ্ছে।
দোকানদার পরেশনাথ সাউ নিজের দোষ স্বীকার করে নেন। তিনি বলেন, "দু'দিন ধরে ফুড কালার শেষ হয়ে গিয়েছে। কী করা যাবে। দু'দিন ধরে গোলা হচ্ছে ওইটা। এবার আর করব না। বন্ধ করে দেব ওটা। ভুল করেছি আমি ওই রংটা ব্যবহার করেছি।"
যদিও অভিযানকারী আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, খাদ্য সুরক্ষা সংক্রান্ত বিধি না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিনের অভিযানে রিষড়া পুরসভার প্রতিনিধিদের পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চ এবং ফুড সেফটি বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Before You Go
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA






















