এক্সপ্লোর

Santragachi Flyover: ভাল নেই স্বাস্থ্য, হবে মেরামতি, শনিবার থেকে দেড় মাস যান নিয়ন্ত্রণ সাঁতরাগাছি উড়ালপুলে

Kolkata News: হাওড়া থেকে কলকাতায় ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা সাঁতরাগাছি উড়ালপুল। সেই উড়ালপুলেরই স্বাস্থ্য ভাল নেই।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মেরামতির জন্য শনিবার থেকে প্রায় দেড় মাস, সাঁতরাগাছি উড়ালপুলে (Santragachi Flyover) যান নিয়ন্ত্রণ করা হবে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে উড়ালপুল। বিজ্ঞপ্তি জারি করল হাওড়া সিটি পুলিশ। ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা (Kolkata News)। 

মেরামতির জন্য প্রায় দেড় মাস যান নিয়ন্ত্রণ সাঁতরাগাছি উড়ালপুলে

হাওড়া থেকে কলকাতায় ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা সাঁতরাগাছি উড়ালপুল। সেই উড়ালপুলেরই স্বাস্থ্য ভাল নেই। সাঁতরাগাছি ব্রিজের এক্সপ্যানশন জয়েন্টে সমস্যা।

মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত উড়ালপুলে যান নিয়ন্ত্রণ হতে চলেছে। বৃহস্পতিবার, হাওড়া সিটি পুলিশ বিজ্ঞপ্তি জারি করে জানায়, ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ব্রিজের ওপর দিয়ে শুধুমাত্র ছোট গাড়ি যাতায়াত করতে পারবে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত উড়ালপুলে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

আরও পড়ুন: SSKM Hospital Fire: বৈদ্যুতিক বিভ্রাটের জেরে সিটিস্ক্যান মেশিন থেকে ছড়ায় আগুন, SSKM-এর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে

বড় গাড়ি ও পণ্যবাহী যান ডানলপ হয়ে বিটি রোড ধরে কলকাতায় ঢুকবে। ১৬ নং জাতীয় সড়কমুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা পেরিয়ে আন্দুল রোড দিয়ে।

বড় গাড়ি ও পণ্যবাহী যান ডানলপ হয়ে বিটি রোড ধরে কলকাতায় ঢুকবে 

আন্দুল রোড ও বিটি রোডের মতো ব্যস্ত রাস্তায় ট্রাফিকের চাপ অনেকটাই বাড়বে। প্রতিদিন প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করে সাঁতরাগাছি ব্রিজ দিয়ে। দিনের ব্যস্ত সময়ে সেতু আংশিক বন্ধ থাকলে ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।

এর আগে, বৃহস্পতিবার সকালে বিজ্ঞপ্তি জারি করে হাওড়া সিটি পুলিশ। তাতে বলা হয়,  সাঁতরাগাছি উড়ালপুলে মেরামতির কাজ শনিবার থেকে শুরু। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত উড়ালপুলে যান চলাচল পুরোপুরি বন্ধ। ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত শুধুমাত্র ছোট গাড়ি যাতায়াত করতে পারবে। বড় গাড়ি ও পণ্যবাহী যান ডানলপ হয়ে বিটি রোড ধরে কলকাতায় ঢুকবে। বেরোবে হাওড়ার আন্দুল রোড ধরে। 

যদিও সপ্তাহখানেক আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। হাওড়া সিটি পুলিশের সঙ্গে পূর্ত দফতরের বৈঠক বসে। সেখানেি মেরামতির জন্য সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গৃহীত হয়। জানা যায়, প্রতিদিন ব্রিজের ওপর দিয়ে ছুটে চলে অসংখ্য গাড়ি। যাত্রীবাহী গাড়ির পাশাপাশি অসংখ্য মালবাহী গাড়িও যাতায়াত করে। তাতেই সেতুর স্বাস্থ্যের ক্ষয় হয়েছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget