এক্সপ্লোর

SSKM Hospital Fire: বৈদ্যুতিক বিভ্রাটের জেরে সিটিস্ক্যান মেশিন থেকে ছড়ায় আগুন, SSKM-এর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে

Fire in SSKM Hospital: আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

কলকাতা: রোগী না থাকলেও, কাজ গুটোচ্ছিলেন হাসপাতালের কর্মীরা। সেই সনময়ই কলকাতার এসএসকেম হাসপাতালের জরুরি বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল (SSKM Hospital Fire)। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, যেখানে আগুন লেগেছে, সেটি হল, এসএসকেএম-এর এমার্জেন্সি বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত। সেখানে সিটি স্ক্যান হয়। বেশ কিছু ল্যাবরেটরিও রয়েছে। সেখান থেকেই আগুনের উৎপত্তি বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে (Kolkata News)। 

সিটিস্ক্যান যেখানে হয়, আগুন লাগে সেখানেই

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এমার্জেন্সি বিল্ডিংয়ের প্রথম তলে যেখানে সিটিস্ক্যান এবং ইউএসজি হয়, সেখানেই আগুন লাগে। বৈদ্যুতিক বিভ্রাটের জন্যই আগুন লাগে বলে জানা গিয়েছে। সিটিস্ক্যানের মেশিন এবং যন্ত্রাংশ থেকেই আগুিন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। এসএসকেএম হাসপাতালের ভিতরেই পৃথক দমকল বিভাগ রয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশও। দমকলের নয়টি ইঞ্জিন আগুন নেভানোর প্রচেষ্টা চালাচ্ছে। 

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, "আমরা উপরে গিয়েছিলাম। এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে, একটি স্ক্যান করার মেশিনে থেকে আগুন লাগে। সেখান থেকেই ধোঁয়া। দমকল এবং পুলিশ সেটিকে বন্ধ করেছে। এখন আগুন নেই। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এখনই বলা সম্ভব নয়। দমকল, পুলিশ রয়েছে। সব মিটলে বোঝা যাবে। তবে ওখানে রোগী  ছিল না।"

আরও পড়ুন: SSKM Hospital Fire: উপরের তলাতেই রোগী, মই বেয়ে উঠে ভাঙা হচ্ছে জানলার কাচ, SSKM-এ দমকলের ৯ ইঞ্জিন

বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। যেখানে আগুন লেগেছে, সেটি হল, এসএসকেএম-এর এমার্জেন্সি বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত। সেখানে সিটি স্ক্যান হয়। বেশ কিছু ল্যাবরেটরিও রয়েছে। বিল্ডিংয়ের ভিতরে আগুন ধরেছে। যেখানে আগুন ধরেছে, সেখানে একাধিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও ছিল। ফলে আতঙ্ক ছড়ায়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফার্স্ট ফ্লোরে নিউ ক্যাজুয়াল্টি ব্লকে ৩০ থেকে ৩৫ জন রোগী ভর্তি ছিলেন। যেহেতু ধোঁয়া বেরোচ্ছে, তাই রোগীদের নিরাপত্তার কারমে নিউ ব্লকের ম্যাকেঞ্জি ওয়ার্ডে এবং ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।

হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, আমরা ভিতরে ছিলাম। রিপোর্টিং রুমে গিয়ে দেখি কালো ধোঁয়া। দাউদাউ করে আগুন দেখলাম। নিজেরা নেভানোর চেষ্টা করি। কিন্তু এত দাউদাউ করে জ্বলছে আগুন, যে নেভাতে পারিনি। বরং বেড়ে যাচ্ছিল। তাতে সবাই বেরিয়ে আসি।" 

মই এনে, জানলার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা হয়

হাসপাতাল সূত্রে জানা যায়, আগুনের উৎসস্থলে পৌঁছতে না পেরে আনা হয় মই। জানলার কাচ ভেঙে আগুন অ্যারেস্ট করার চেষ্টা চলে, যাতে করিডর হয়ে অন্যত্র আগুন ছড়াতে না পারে। যেখানে আগুন লাগে, তার ঠিক উপরেই রোগীদের ওয়ার্ড। তাই আগুন যাতে কোনও ভাবে সেখানে পৌঁছতে না পারে, তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

সেরা শিরোনাম

Jalpaiguri: বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুনের ঘটনায় জলপাইগুড়িতে গ্রেফতার ১
বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুনের ঘটনায় জলপাইগুড়িতে গ্রেফতার ১
Darjeeling : ভয়ঙ্কর পরিস্থিতি ! হাসপাতালের উপর ধস, তড়িঘড়ি দার্জিলিংয়ে জারি এই নোটিস, বন্ধ হল ...
ভয়ঙ্কর পরিস্থিতি ! হাসপাতালের উপর ধস, তড়িঘড়ি দার্জিলিংয়ে জারি এই নোটিস, বন্ধ হল ...
Sikkim Landslide : সিকিমে ভয়াবহ ধস, নিশ্চিহ্ন হয়ে গেল ঘর-বাড়ি, সরকারি আবাসন, চারিদিকে হাহাকার
সিকিমে ভয়াবহ ধস, নিশ্চিহ্ন হয়ে গেল ঘর-বাড়ি, সরকারি আবাসন, চারিদিকে হাহাকার
Kasba South Calcutta Law College: কসবার ল কলেজে ফের উত্তেজনা, বহিরাগত নিয়ে এসে SFI-এর উপর ডিম ছোড়ার অভিযোগ ABVP-র বিরুদ্ধে
কসবার ল কলেজে ফের উত্তেজনা, বহিরাগত নিয়ে এসে SFI-এর উপর ডিম ছোড়ার অভিযোগ ABVP-র বিরুদ্ধে

ভিডিও

Gyanesh Kumar: জ্ঞানেশ আসুক বিচারের আওতায়, সুপ্রিম কোর্টে দায়ের মামলা, সাধারণ অভিযুক্তদের মতো বিচারের আওতায় আনার আবেদন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৭.২৬):৪৮ ঘণ্টায় জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে 'যন্তরমন্তর ২.০'-র হুঁশিয়ারি CJP-র, দেশজুড়ে প্রস্তুতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব-১ (২৫.০৭.২৬): জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি বিরোধীদের
CJP on Gyanesh Kumar: 'আগামীকালের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজোড়া প্রতিবাদ শুরু', হুঁশিয়ারি CJP-র
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget