এক্সপ্লোর

Birbhum News: ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ

Brahmani River: ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে জলে তলিয়ে যান দুই শ্রমিক। পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন দুজনেই। মঙ্গলবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দল স্পিড বোট নিয়ে নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ফের ভয়াবহ ঘটনা বীরভূম জেলায়। ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে জলে তলিয়ে গেলেন দুই শ্রমিক। পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন দুজনেই। নিজেদের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে জলে তলিয়ে যান দুই শ্রমিক। ঘটনার পর শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে আসে পুলিশ। নামা হয় উদ্ধার কাজে।                        

স্থানীয় সুত্রে খবর, উদ্ধার কাজে একজনকে উদ্ধার করলেও আর একজনকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এখনও চলছে তল্লাশি। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে নলহাটি থানার বিলকান্দি গ্রামের কাছে ব্রাহ্মণী নদীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দল স্পিড বোট নিয়ে নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে।                                             
 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সূর্য পাল(৩৪) ও তার এক বন্ধু গতকাল বিকেলে রাজমিস্ত্রির কাজ সেরে সাইকেল নিয়ে ব্রাহ্মণী নদী পার হচ্ছিলেন। সেই সময় হঠাৎই জলের তোড় বেড়ে যায় এবং দুজনেই তলিয়ে যান। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকেও। তবে, পুলিশ আসার আগে স্থানীয়রাই তৎপরতার সঙ্গে একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও, সূর্য পালকে উদ্ধার করা যায়নি। সারারাত ধরে পুলিশ ও  বিপর্যয় মোকাবিলা দল খোঁজাখুঁজি করেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রও। 

আরও পড়ুন - আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?

উল্লেখ্য, এই নদীটি ঝাড়খণ্ড থেকে বেরিয়ে বীরভূম জেলার নারায়ণপুর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এটি বীরভূম ও মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে কান্দি মহকুমার কাছে ভাগীরথী নদীতে মিলিত হয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে বিলকান্দি গ্রামের কাছে। কয়েক বছর আগেও একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল নলহাটি। সে বার ফুলেফেঁপে ওঠা ব্রাহ্মণী নদীর জলের তোড়ে তলিয়ে যান এক যুবক। স্থানীয়রা জানিয়েছিলেন, নদীর জলস্তর বেড়ে গিয়ে অস্থায়ী রাস্তা দিয়ে তা বইতে শুরু করে। তারই তোড়ে তলিয়ে গিয়েছিলেন যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, রাতে কাজ সেরে রামপুরহাট থেকে ফেরার পথে সাইকেল নিয়ে ব্রাক্ষণীর উপর অস্থায়ী রাস্তা পেরোচ্ছিলেন তিনি। সাইকেল-সহই তলিয়ে যান। পর দিন সকাল থেকে ডুবুরি নামিয়ে নদীতে তল্লাশি চালাতে হয় প্রশাসনকে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake 20 Rupee Coin: নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
Buxa Tiger Reserve: অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget