এক্সপ্লোর

Train Cancelled : কুর্মিদের রেল অবরোধের জেরে আজও বাতিল ৪০টি ট্রেন, তালিকায় কোনগুলি ?

Kurmi Road Blockade : বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রুট সংক্ষিপ্ত করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। এমনটাই রেল সূত্রে খবর। 

কলকাতা : কুর্মিদের (Kurmi) রেল ও সড়ক অবরোধ চার দিনে পড়ল। এর জেরে আজও বাতিল করা হয়েছে আপ ডাউন মিলিয়ে ৪০টি ট্রেন (Train)। বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রুট সংক্ষিপ্ত করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। এমনটাই রেল সূত্রে খবর। 

বাতিল কোন কোন ট্রেন ?

বাতিল হওয়া ট্রেনের মধ্যে আছে- টাটানগর খড়গপুর স্পেশাল, টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস, ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস, টাটানগর দানাপুর এক্সপ্রেস, টাটানগর আসানসোল স্পেশাল, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, চক্রধরপুর টাটানগর এক্সপ্রেস সহ ৪০টি ট্রেন। 

কুর্মিদের রেল ও সড়ক অবরোধ আজ চার দিনে পড়ল। পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে রেল অবরোধ। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও অবরোধ চলছে। এর জেরে ওই লাইনে বিপর্যস্ত রেল পরিষেবা। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় কয়েক কিলোমিটার ধরে দাঁড়িয়ে আছে সারি সারি ট্রাক। চরম দুর্ভোগে পড়েছেন চারদিন ধরে আটকে থাকা ট্রাক চালকরা। তাঁদের অভিযোগ, অনেক দাম দিয়ে জল কিনতে হচ্ছে। ঠিকমতো খাবার মিলছে না। এক ট্রাক চালক জানান, "কিছুই সমাধান করছে না। আমরা আজকে ৪-৫ দিন পড়ে আছি। না খেতে পাচ্ছি, না জল পাচ্ছি, না স্নান করতে পারছি, না কিছু হচ্ছে।" একই অবস্থা অন্য ট্রাক চালকদেরও। 

সূত্রের খবর, অচলাবস্থা কাটাতে আজ দুপুর ৩টের সময় আন্দোলনকারীদের বৈঠকে বসার জন্য চিঠি দিয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতরের তরফে। কিন্তু সেই বৈঠকে আন্দোলনকারীরা যোগ দেবেন কি না, তা অনিশ্চিত।

কলকাতা-হাওড়াতেও মিছিল :

এদিকে আদিবাসী মিছিলের আঁচ এসে পড়েছে কলকাতাতেও। আজ সকালেই হাওড়া ব্রিজে মিছিল করেন আদিবাসীরা। ওই মিছিলের জেরে আজ সকালে হাওড়া ব্রিজে ব্যাহত হয়েছে যান চলাচল। আজ সকালে বিভিন্ন জেলা থেকে ট্রেনে হাওড়া স্টেশনে এসে পৌঁছন আদিবাসীরা। রানি রাসমণি রোডে তাঁদের জমায়েত আছে। সেই কারণে হাওড়া ব্রিজের ওপর দিয়ে তাঁরা মিছিল করে যান। সে সময় দেখা দেয় যানজট। সাঁওতালি ভাষার সরকারি স্বীকৃতি, সাঁওতালি ভাষায় শিক্ষাদান-সহ একাধিক দাবিতে জমায়েত করবেন আদিবাসীরা। মুখ্যমন্ত্রীকে তাঁদের ডেপুটেশন দেওয়ার কথা।

আরও পড়ুন ; ৪ দিনে পড়ল কুর্মি-আন্দোলন, এখনও অবরুদ্ধ রেল, রাস্তায় ট্রাকের লাইন

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Gyanesh Kumar Row | বন্ধ থাকবে ইন্টারনেট, Delhi-এর বিভিন্ন জায়গায় জারি ১৬৩ ধারা
CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget