এক্সপ্লোর

Kurmi Protest: ৪ দিনে পড়ল কুড়মি-আন্দোলন, এখনও অবরুদ্ধ রেল, রাস্তায় ট্রাকের লাইন

Train Blockade: সূত্রের খবর, অচলাবস্থা কাটাতে আজ দুপুর ৩টের সময় আন্দোলনকারীদের বৈঠকে বসার জন্য চিঠি দিয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতর।

হংসরাজ সিংহ ও সৌমেন চক্রবর্তী, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর: কুড়মিদের রেল ও সড়ক অবরোধ চার দিনে পড়ল। কুড়মিদের তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি ও তাদের মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে রেল অবরোধ।

জাতীয় সড়কেও অবরোধ:
খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও অবরোধ চলছে। এর জেরে ওই লাইনে বিপর্যস্ত রেল পরিষেবা। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় কয়েক কিলোমিটার ধরে দাঁড়িয়ে আছে সারি সারি ট্রাক। চরম দুর্ভোগে পড়েছেন চারদিন ধরে আটকে থাকা ট্রাক চালকরা। তাঁদের অভিযোগ, অনেক দাম দিয়ে জল কিনতে হচ্ছে। ঠিকমতো খাবার মিলছে না। 

সূত্রের খবর, অচলাবস্থা কাটাতে আজ দুপুর ৩টের সময় আন্দোলনকারীদের বৈঠকে বসার জন্য  চিঠি দেওয়া হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতরের তরফে। কিন্তু সেই বৈঠকে আন্দোলনকারীরা যোগ দেবেন কি না, তা অনিশ্চিত।

বাতিল বহু ট্রেন:
কুড়মিদের রেল অবরোধের জেরে আজও বাতিল করা হয়েছে আপ ডাউন মিলিয়ে ৪০টি ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রুট সংক্ষিপ্ত করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। এমনটাই রেল সূত্রে খবর। বাতিল হওয়া ট্রেনের মধ্যে আছে, টাটানগর খড়গপুর স্পেশাল, টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস,  ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস, টাটানগর দানাপুর এক্সপ্রেস, টাটানগর আসানসোল স্পেশাল, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, চক্রধরপুর টাটানগর এক্সপ্রেস সহ ৪০টি ট্রেন।  

আটকে ট্রাকও:
পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে একাধিক দাবিদাওয়া নিয়ে অবরোধ চালাচ্ছে কুড়মিরা। পাশের ৬ নম্বর জাতীয় সড়কেও চলছে অবরোধ। এর জেরে চারদিন ধরে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য বাস ও লরি। এতদিন আটকে থাকায় বাস ও ট্রাক চালকদের পকেটে টান পড়েছে। তাঁদের অভিযোগ, অনেক টাকা দিয়ে কিনতে হচ্ছে জল ও খাবার। চরম দুর্ভোগে পড়েছেন চালক ও কর্মীরা।   

কলকাতা-হাওড়াতেও মিছিল:
আদিবাসী মিছিলের আঁচ এসে পড়েছে কলকাতাতেও। আজ সকালেই হাওড়া ব্রিজে মিছিল করেন আদিবাসীরা। ওই মিছিলের জেরে আজ সকালে হাওড়া ব্রিজে ব্যাহত হয়েছে যান চলাচল। আজ সকালে বিভিন্ন জেলা থেকে ট্রেনে হাওড়া স্টেশনে এসে পৌঁছন আদিবাসীরা। রানি রাসমণি রোডে তাঁদের জমায়েত আছে। সেই কারণে হাওড়া ব্রিজের ওপর দিয়ে তাঁরা মিছিল করে যান। সে সময় দেখা দেয় যানজট। সাঁওতালি ভাষার সরকারি স্বীকৃতি, সাঁওতালি ভাষায় শিক্ষাদান-সহ একাধিক দাবিতে জমায়েত করবেন আদিবাসীরা। মুখ্যমন্ত্রীকে তাঁদের ডেপুটেশন দেওয়ার কথা।

আরও পড়ুন: উদ্বোধন নতুন টালা ব্রিজের, মহালয়ার দিন থেকে শুরু যান চলাচল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget