এক্সপ্লোর

Bankura News: পাখির চোখ পঞ্চায়েত ভোট, বাঁকুড়ায় ভোটের প্রস্তুতি শুরু তৃণমূল ও বিজেপির

TMC-BJP Bijaya Sammelani:বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন।দুর্গাপুজো মিটতেই বাঁকুড়ায় ভোটের প্রস্তুতি শুরু তৃণমূল ও বিজেপির। বিজয়া সম্মিলনী থেকেই সাংগঠনিক মেরামতের কাজ পুরোদমে শুরুর পরিকল্পনা দু’দলের।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ায় পিঠোপিঠি বিজয়া সম্মিলনী তৃণমূল (TMC) ও বিজেপির (BJP)। বিজয়া সম্মিলনী থেকেই পঞ্চায়েত নির্বাচনের কাজকর্ম শুরু করে দিতে চায় দু’পক্ষ। পঞ্চায়েত ভোটের (Panchayet Poll) প্রচার পরিকল্পনা নিয়েও দলীয় স্তরে শুরু হয়েছে আলোচনা।

বিজয়া সম্মিলনী তৃণমূল ও বিজেপির: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তাই দুর্গা পুজো মিটতেই বাঁকুড়ায় ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল ও বিজেপি। বিজয়া সম্মিলনী থেকেই সাংগঠনিক মেরামতের কাজ পুরোদমে শুরু করে দেওয়ার পরিকল্পনা রয়েছে দু’দলের। বাঁকুড়ায় বিজেপি বিজয়া সম্মিলনী করবে ১৫ অক্টোবর। ১৯ অক্টোবর তৃণমূলের বিজয়া সম্মিলনী। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বিজয়া সম্মিলনী থেকে কমর বেঁধে নামছে তৃণমূল ও বিজেপি। সূত্রের খবর, দু’দলই পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে নির্দিষ্ট নির্বাচনী কৌশলও ছকে ফেলেছে।

জেলা বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে তারা বাড়তি নজর দেবে জঙ্গলমহল এলাকায়। আদিবাসী মহিলাদের মধ্যে থেকে জঙ্গলমহলে পঞ্চায়েতে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। শহর থেকে নেতাদের জঙ্গলমহলে পর্যবেক্ষক হিসেবে পাঠানোরও পরিকল্পনা রয়েছে বিজেপির। বিজেপির বাঁকুড়া জেলার সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেন, “লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। আমরা চাইছি, জঙ্গল মহলে আদিবাসী মহিলাদের প্রার্থী করতে। শহরের নেতাদের বুথে বুথে অবজারভার করে পাঠাব।’’ জেলা তৃণমূল সূত্রে খবর, দলের প্রবীণ কর্মীদের বিজয়া সম্মিলনীতে সামনের সারিতে এনে সম্মান দেওয়া হবে।  তৃণমূলের বুথ স্তরের কর্মীরা বাড়ি বাড়ি সরকারি প্রকল্পের সুফল নিয়ে প্রচার চালাবেন। তৃণমূলের বাঁকুড়া জেলার সহ সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, “লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। আমাদের প্রকল্পগুলি তুলে ধরব। প্রবীণদের সম্মান জানানো হবে। সরকারির উন্নয়নমূলক প্রকল্প বুথস্তরের কর্মীরা প্রচার করবেন।’’

বাঁকুড়ায় গ্রাম পঞ্চায়েত রয়েছে ১৯০টি। পঞ্চায়েত সমিতি ২২টি। ১টি জেলা পরিষদ। বাঁকুড়ায় ১২টি বিধানসভা আসন। গত বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৮টি আসন, তৃণমূল চারটি। পরে বিজেপির বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দেন।  জঙ্গলমহল এলাকার ৩টি আসন, তালড্যাংরা, রাইপুর, রানিবাঁধ তৃণমূলের দখলে রয়েছে। সেই কারণেই বিজেপি জঙ্গলমহলে বাড়তি গুরুত্ব দিতে চাইছে। আর তৃণমূল চাইছে সরকারি প্রকল্পের প্রচার বুথস্তরে নিয়ে যেতে।

আরও পড়ুন: Jhargram News: দাঁতালদের তাণ্ডব রুখতে নয়া পদক্ষেপ, ঝাড়গ্রামে জুলজিক্যাল পার্কে এল শম্ভু ও মীনাক্ষী

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede : বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget