এক্সপ্লোর

Kolkata: ''তৃণমূল-বিজেপি মক ফাইট করছে, শুধুই ফাজলামি হচ্ছে'', মন্তব্য সুজনের

Kolkata News: পরবর্তীতে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে তোপ দেগে জানিয়েছিলেন এই বিক্ষোভের কারণ সম্পর্কে। রাজ্যপালের ভাষণ নিয়ে বেনজির নাটক। এই ইস্যুতে এবার মুখ খুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

কলকাতা: বিধানসভায় রাজ্যপালের ভাষণ দেওয়ার আগে বিজেপির বিক্ষোভ। পরবর্তীতে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে তোপ দেগে জানিয়েছিলেন এই বিক্ষোভের কারণ সম্পর্কে। রাজ্যপালের ভাষণ নিয়ে বেনজির নাটক। এই ইস্যুতে এবার মুখ খুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি জানান, ''কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে কে কাকে চিঠি দেবে, কে কার সঙ্গে কথা বলবেন, তা নিয়ে একরকম হাস্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে। ফাজলামি হচ্ছে। সংসদীয় গণতন্ত্র নেই। একরকম মক ফাইট হচ্ছে প্রায়। অধিবেশনে রাজ্যপাল যে ভাষণ দেবে, তা নিয়ে এত আলোচনা কেন। ভোটে এত সন্ত্রাস হল, তা নিয়ে কোনও বিবৃতি নেই? রাজ্যপাল, অধ্যক্ষ, বিরোধী দলনেতা কে কাকে কী বলবেন, তা আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বাজেটটা সম্পর্কে মানুষ জানতে চাইছে. কিন্তু তার কোনও হদিশ নেই। এ বলছে তৃণমূল করছি, ও বলছে বিজেপি করছি। সেটাই মূল বিষয় হয়ে উঠেছে। অদ্ভূত খেলা চলছে। এতে মানুষের তো কোনও লাভ হচ্ছে না।''

রাজ্যপালের ভাষণ ঘিরে এক ঘণ্টা ধরে বিধানসভায় নাটকীয় পরিস্থিতি। আলাদা করে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এদিন বিধানসভার ওয়েলে নেমে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিক্ষোভ দেখায়। পুরভোটে সন্ত্রাস নিয়ে বিজেপির বিক্ষোভ। বিক্ষোভের জেরে ভাষণ শুরু করতে পারেননি রাজ্যপাল। রাজ্যপালকে ভাষণ শুরু করতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। হাতজোড় করে রাজ্যপালকে ভাষণ শুরু করতে বলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা থেকে বেরিয়ে যেতে উদ্যত হন রাজ্যপাল। বিজেপি বিধায়কদের বিক্ষোভ থামাতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

''৫ বার বেরিয়ে যেতে চেয়েছেন রাজ্যপাল। ধাক্কা মারা হয়েছে রাজ্যপালকে। মুখ্যমন্ত্রীর চোখের ইশারায় রাজ্যপালকে হেনস্থা করেছে মহিলা তৃণমূল বিধায়করা। চন্দ্রিমা, শশী-সহ মহিলা তৃণমূল বিধায়করা হেনস্থা করেছে রাজ্যপালকে। রাজ্যপাল মানবেন কিনা জানি না, কিন্তু শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। যারা বাইরে ভোট লুঠ করেছে, সেই গুন্ডা বিধায়করা হেনস্থা করেছে'', বিধানসভায় রাজ্যপালের বাধা নিয়ে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget