এক্সপ্লোর

TMC News: জনরোষের শিকার তৃণমূল নেতা, গ্রেফতার করল পুলিশ, পশু প্রতিপালনের খাবারেও দুর্নীতি?

Trinamool Congress: ত্রাণ চুরির অভিযোগে কালীগঞ্জ ব্লকের মিরা-১ পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি ও ওই অঞ্চলের ২৩ নম্বর বুথের সভাপতি গ্রেফতার।

প্রদ্যোৎ সরকার ও সৌমেন চক্রব্তী, কলকাতা: ত্রাণ চুরির অভিযোগে কালীগঞ্জ ব্লকের মিরা-১ পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সুরেশ আগারওয়াল ওরফে দামু এবং ওই অঞ্চলের ২৩ নম্বর বুথের সভাপতি ফতেহার রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠালো কালীগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে। 

গতকাল সরকারি ত্রাণের কম্বল, ত্রিপল সহ একাধিক সামগ্রী বাড়িতে মজুত রাখার অভিযোগে তাঁর বাড়িতে বিক্ষোভ দেখান এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ সেই সামগ্রী অন্যত্র সরানোর চেষ্টা করছিলেন তিনি। জানাজানি হতেই জনরোষ আছড়ে পড়ে তৃণমূল নেতার উপর। ত্রাণের সামগ্রীর পাশাপাশি কৃষি যন্ত্রপাতিও পাওয়া গিয়েছে বলে স্থানীয়দের দাবি। এছাড়াও গ্রাম পঞ্চায়েতের বর্জ্য সংগ্রহের কাজে ব্যবহৃত দু’টি ব্যাটারিচালিত টোটোও ওই বাড়িতে রাখা ছিল বলে অভিযোগ উঠেছে।

বেলা গড়াতেই এলাকাবাসীর ভিড় উপচে পড়ে তৃণমূল নেতার বাড়িতে। সরকারি ত্রাণ সামগ্রী বাইরে বের করে আনেন সাধারণ মানুষ। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কালীগঞ্জ থানার পুলিশ। এরপর পুলিশ তাঁদের উদ্ধার করে নিয়ে যায়। পরে অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে, সরকারি ভাবে ত্রাণের বস্তা বস্তা হাঁস, মুরগির খাবার উদ্ধার পশ্চিম মেদিনীপুর জেলার এক শিশু শিক্ষা কেন্দ্র থেকে। স্থানীয় পঞ্চায়েতকে ডেকে ধমক এলাকাবাসীর। পঞ্চায়েত সদস্যের দাবি, তিনিই গতকাল এগুলি বিলির জন্য বলেন। আজ এসে এরকম করছে।  

আরও পড়ুন:- কোথাও হুমকি, তোলাবাজি, তো কোথাও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ, দিকে দিকে গ্রেফতার TMC নেতারা 

সরকারি ত্রাণ সামগ্রী, ত্রিপলের পর এবার হাঁস-মুরগির খাবার উদ্ধার হল শিশু শিক্ষা কেন্দ্র থেকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদড়ার গজপতিয়া এলাকায়। এলাকার মানুষদের হাঁস, মুরগি প্রতিপালনের জন্য সরকারিভাবে খাবার এসেছিল। সেই খাবার বিতরণ না করে সরকারি শিশু শিক্ষা কেন্দ্রে মজুদ করে রাখার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে। স্থানীয় গ্রামবাসীরা জানতে পেরে বৃহস্পতিবার সকালে ওই শিশু শিক্ষা কেন্দ্রের দরজা খুলে দেখেন ভেতরে বস্তা বস্তা হাঁস মুরগির খাবার মজুদ রয়েছে।

বিষয়টি শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাকে জানতে চান। ওই শিক্ষিকা জানিয়েছেন প্রায় ৬ মাস আগে স্কুলের সভাপতি রেখেছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, মাছ বিলি করা হয়েছে। তবে তারপর এসআইআর এবং ভোটের জন্য বিলি করা হয়নি। আমি নিজে গ্রামবাসীদের জানিয়েছি মজুদ থাকার বিষয়টি। গতকাল তারা বলেছিলেন, বিলি করার কথা। আজ অন্য কথা বলছেন। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget