এক্সপ্লোর

Panchayat Board: ডাণ্ডা হাতে দাপাদাপি, ভাঙচুর! একাধিক ব্লকে বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কোথাও পঞ্চায়েত অফিস চত্বর অগ্নিগর্ভ! ডাণ্ডা হাতে দাপাদাপি! দেদার ভাঙচুর! উঠল বোমা ছোড়়ার অভিযোগ!

সুদীপ চক্রবর্তী ও রাজা চট্টোপাধ্যায়, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি: বোর্ড গঠন ঘিরে চরম অশান্তি। উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং জলপাইগুড়ির খড়িয়া। দুটি ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। কালিয়াগঞ্জের মুস্তাফানগরে বোমাবাজির অভিযোগ ওঠে। জলপাইগুড়ির খড়িয়ায় পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা ও কর্মীরা। দুটি ক্ষেত্রেই তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। 

কোথাও পঞ্চায়েত অফিস চত্বর অগ্নিগর্ভ! ডাণ্ডা হাতে দাপাদাপি! দেদার ভাঙচুর! উঠল বোমা ছোড়়ার অভিযোগ! কোথাও পুলিশের সঙ্গে প্রবল বচসা! বিজেপি কর্মীদের সঙ্গে চূড়ান্ত বাকবিতণ্ডা! দীর্ঘক্ষণ পথ অবরোধ পঞ্চায়েত ভোটের আগে অশান্তি, ভোটের সময় অশান্তি, ফল ঘোষণার দিন অশান্তি। এবার বোর্ড গঠনের আগেও জায়গায় জায়গায় অশান্তি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মুস্তাফানগর পঞ্চায়েতে মোট আসন ৩০টি। 

ভোটে তৃণমূল জয়ী হয় ১৩টি আসনে। ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস জেতে ৩টি আসনে। ২টি আসনে যায় সিপিএমের দখলে। আর ৪টি আসনে জয়ী হন নির্দল প্রার্থীরা। ত্রিশঙ্কু এই পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্রে এদিন ধুন্ধুমার বাধে মোস্তাফানগর পঞ্চায়েত অফিসে। বিজেপির দাবি, কংগ্রেস, সিপিএম ও নির্দলদের নিয়ে, মোট ১৭ জন পঞ্চায়েত সদস্যের সমর্থনে তারাই বোর্ড গড়তে যাচ্ছিল। বিজেপির অভিযোগ, এই খবর চাউর হতেই, তৃণমূলের লোকজন হামলা চালায় পঞ্চায়েত অফিসে। বোমাবাজির অভিযোগ পর্যন্ত ওঠে। 

তৃণমূলও পাল্টা দাবি করে, তাদের ২ জয়ী পঞ্চায়েত সদস্যকে জোর করে নিয়ে গিয়ে বোর্ড গঠনের চেষ্টা করছিল বিজেপি। প্রশাসন সূত্রের খবর, অশান্তির আবহে মুস্তাফানগর পঞ্চায়েতে শেষমেশ বোর্ডই গঠন করা যায়নি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যখন মার মার কাট কাট অবস্থা, তখন জলপাইগুড়ির খড়িয়ায় পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এবারের ভোটে, খড়িয়া পঞ্চায়েতের মোট ৩০টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয় ১৫টি আসনে। ১১টি আসনে জয়ী হয় বিজেপি। এ ছাড়া, সিপিএম ৩টি এবং কংগ্রেস ১টি আসনে জয়ী হয়। 

এদিন পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় বিজেপি অভিযোগ করে, খোদ আইসির সাহায্যে ভুয়ো লোক ঢুকিয়ে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ক্ষমতা দখল করতে চাইছে তৃণমূল। এই অভিযোগকে ঘিরে ঝামেলার সূত্রপাত! আইসির সঙ্গে রীতিমতো তর্কে জড়িয়ে পড়েন বিজেপি নেতা ও কর্মীরা। প্রায় ১ ঘণ্টা ধরে হলদিবাড়ি-জলপাইগুড়ি সড়ক অবরোধ করে রাখে বিজেপি। যদিও, বিজেপির বিরুদ্ধেই অশান্তি পাকানোর পাল্টা অভিযোগে সরব হয়েছে শাসক দল। শেষপর্যন্ত অশান্তির আবহেই খড়িয়া বোর্ড গঠন সম্পন্ন হয়।

সেরা শিরোনাম

Madan Mitra:বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
News Live Updates: রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
Baruipur News: 'পিটিয়ে ও ইঞ্জেকশন দিয়ে খুন...', অভিযোগ পরিবারের, বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে শোরগোল বারুইপুরে, কী দাবি পুলিশের ?
'পিটিয়ে ও ইঞ্জেকশন দিয়ে খুন...', অভিযোগ পরিবারের, বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে শোরগোল বারুইপুরে, কী দাবি পুলিশের ?
BJP MLA's Former PA Arrested : পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget