এক্সপ্লোর

TMC: অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতার ওয়াই ক্যাটিগরির সুরক্ষা প্রত্যাহার রাজ্য সরকারের

TMC: দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ওয়াই ক্যাটিগরির সুরক্ষা তুলে নিল রাজ্য সরকার।

পার্থপ্রতিম ঘোষ ও দীপক ঘোষ, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারের দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ওয়াই ক্যাটিগরির সুরক্ষা তুলে নিল রাজ্য সরকার। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। দল ভাল বুঝেছিল বলে সুরক্ষা দিয়েছিল। আরও ভাল বুঝেছে বলেই তুলেছে। প্রতিক্রিয়া জাহাঙ্গির খানের।

দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ওয়াই ক্যাটিগরির সুরক্ষা তুলে নিল রাজ্য সরকার। তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দিকে দিকে বিক্ষোভ চলছে। আসল তালিকা থেকে ওয়েবসাইটে আপলোড করা তালিকা, প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি। ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই রাজ্যের শাসক দলের অস্বস্তি বেড়েছে ডায়মন্ড হারবারে। তৃণমূল নেতৃত্ব যখন সুব্রত বক্সী-পার্থ চট্টোপাধ্যায়ের সই করা তালিকাকে চূড়ান্ত বলছে, তখন প্রথম তালিকা ধরেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডায়মন্ড হারবারের স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই প্রেক্ষাপটে এবার, অভিযেক ঘনিষ্ঠ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ওয়াই ক্যাটিগরির সুরক্ষা তুলে নিল রাজ্য সরকার।

জাহাঙ্গির খান ফলতা ব্লক তৃণমূলের সভাপতি, ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূলের বজবজের পর্যবেক্ষক। এবিষয়ে জাহাঙ্গির খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “দল ভাল বুজেছে তাই নিরাপত্তা দিয়েছে, এখন আরও ভাল বুঝেছে তাই নিরাপত্তা তুলে নিয়েছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমিও নিজের শেষ রক্তবিন্দু দিয়ে দলকে বলিষ্ঠ করার জন্য যে চিন্তাভাবনা করা উচিত তা করব।’’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতার নিরাপত্তা, খোদ তৃণমূল সরকারই তুলে নেওয়ায় কটাক্ষের সুর বিজেপির গলায়। দলের অন্দরে দ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়েছে তারা। সব মিলিয়ে, ডায়মন্ড হারবারের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

আরও পড়ুন: Darjeeling Municipality Election 2022 : ১০টিতে প্রার্থী তৃণমূলের, ২২টি আসন ছেড়ে রেখে কি অন্য দলকে জোট বার্তা?

সেরা শিরোনাম

Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
News Live Updates: নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল বারুইপুর, গ্রেফতার মূল অভিযুক্ত, আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী
নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল বারুইপুর, গ্রেফতার মূল অভিযুক্ত, আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী
Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget