এক্সপ্লোর

TMC: ব্লক সভাপতি হতে ৭ লক্ষ? তৃণমূল বিধায়কের নামে বিস্ফোরক অভিযোগ

Nadia TMC News: টাকা ফেরত চাইলে বিধায়ক মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এরপরেই দলীয় বিধায়কের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন তৃণমূল কর্মী হাসান আলি।

প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ, নদিয়া: এবার পদ পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। অভিযোগ, করিমপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির পদ পাইয়ে দিতে স্থানীয় তৃণমূল কর্মী হাসান আলির কাছে ১০ লক্ষ টাকা দাবি করেন করিমপুরের বিধায়ক। অগ্রিম ৭ লক্ষ টাকা দিলেও পদ পাননি, অভিযোগ তৃণমূল কর্মীর। 

এও বলা হয়েছে, টাকা ফেরত চাইলে বিধায়ক মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এরপরেই দলীয় বিধায়কের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন তৃণমূল কর্মী হাসান আলি। মিথ্যা অভিযোগ, দলের একাংশের জড়িত থাকার সম্ভাবনা, দাবি তৃণমূল বিধায়কের। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

করিমপুরের তৃণমূল নেতা হাসান আলি বলেন, "আমাদের ৭৭ নম্বর বিধানসভার বিধায়ক শ্রী বিমলেন্দ সিংহ রায়, এবার আমাকে ব্লক প্রেসিডেন্ট করবে বলে, আমার থেকে ৭ লক্ষ টাকা নেয়।" ব্লক সভাপতি করার প্রতিশ্রুতি দিয়ে ৭ লক্ষ টাকা নিয়েছেন বিধায়ক। করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দলেরই এক কর্মী।

পঞ্চায়েত ভোটের আগে সংগঠন ঢেলে সাজাতে, ব্লক স্তরের সভাপতি পদে রদবদল করেছে তৃণমূল। নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের সভাপতি করা হয় আরজেল হক মণ্ডলকে। কিন্তু এই পদই তাঁকে দেওয়ার আশ্বাস দিয়ে, বিধায়ক ১০ লক্ষ টাকা চেয়েছিলেন বলে অভিযোগ হাসান আলির। যার মধ্যে ৭ লক্ষ টাকা দিয়েও দেন বলে দাবি করেন, তৃণমূলের এই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। যদিও পদ মেলেনি। ফেরত পাননি টাকাও।  

আরও পড়ুন, মদ্যপান চলাকালীন বচসা, বন্ধুর গলার নলি কেটে গঙ্গার পাড়ে পুঁতল বন্ধুরাই

হাসান আলি বলেন, "আমি বললাম, এই টাকা কীভাবে নেবেন? উনি বললেন যে, পার্টির শ্রীবৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য। আমি বললাম ঠিক আছে। আমি ওই টাকাটা দিলাম। কিছুদিন পর যখন ব্লক প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হল, তখন দেখলাম অন্য ব্যক্তি। এবার আমি কিছু দিন পর, দু-একদিন পর স্যরকে ফোন করলাম, এটা তো হয়ে গেল এবার টাকাটা ফেরত দেন। উল্টো-সোজা কথা, মানে ধমকির ব্যবস্থা, টাকাটা দেওয়ার কোনও কথাই নেই।' 

তৃণমূল বিধায়ক অবশ্য এই অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়ে, পাল্টা মামলার হুঁশিয়ারি দিয়েছেন। বিমলেন্দু সিংহ রায় বলেন, "মিথ্যা কথা। উনি যদি এটা প্রমাণ করতে পারেন, তাহলে প্রমাণ করুন, না হলে ওঁর বিরুদ্ধে মামলা করব। অবশ্যই ষড়যন্ত্র, যে ঘটনার সঙ্গে আমার সম্পর্কই নেই, সেই ঘটনা নিয়ে একথা বলছেন কী ভাবে?" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের পাড়ায় বিজেপির পার্টি অফিসের উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের পাড়ায় বিজেপির পার্টি অফিসের উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
News Live Update : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন করণ আদানি, রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী আদানি গোষ্ঠী: সূত্র
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন করণ আদানি, রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী আদানি গোষ্ঠী: সূত্র
Annapurna Bhandar : অন্নপূর্ণা যোজনা নিয়ে ৪ বড় ঘোষণা ক্যাবিনেটে, কী জানালেন দিলীপ ঘোষ ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে ৪ বড় ঘোষণা ক্যাবিনেটে, কী জানালেন দিলীপ ঘোষ ?
Abhishek Banerjee: অভিষেকের 'সাংসদ পদ' বাতিল হতে পারে? 'বিদেশে গিয়ে দ্বীপে থাকা ভাল, বিনয় মিশ্র ওর বন্ধু আছে ওখানে', বলছেন কৃষ্ণেন্দুনারায়ণ!
অভিষেকের 'সাংসদ পদ' বাতিল হতে পারে? 'বিদেশে গিয়ে দ্বীপে থাকা ভাল, বিনয় মিশ্র ওর বন্ধু আছে ওখানে', বলছেন কৃষ্ণেন্দুনারায়ণ!

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget