এক্সপ্লোর

Jiban Krishna Saha Arrest : 'যা উপদ্রব, আমি তো থাকতেই পারব না, যদি কিছু না হয়', ধৃত জীবনকৃষ্ণর বিরুদ্ধেই বিস্ফোরক বাবা

Jiban Krishna Saha : ধৃত বিধায়কের পিসি, তৃণমূল কাউন্সিলর মায়া সাহা বলেন, 'জীবন সাহা আমার ভাইপো, রক্তের সম্পর্ক। কিন্তু ও কী করেছে না করেছে, সেটা তো বলতে পারব না'

সোমবার ED-র হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের জীবনকৃষ্ণ সাহা। এদিন,শুধু জীবনকৃষ্ণ সাহার বাড়িতে নয়, সোমবার তাঁর আত্মীয়ের বাড়ি-সহ আরও ৫ জায়গাতেও হানা দেয় ED।  জীবনকৃষ্ণের বাড়িতে ED, তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ি, তৃণমূল বিধায়কের পিসির বাড়ি, বেসরকারি ব্যাঙ্ক কর্মীর বাড়ি, 'মিডলম্য়ান' প্রসন্ন রায়ের শ্বশুরবাড়ি মুর্শিদাবাদের বড়ঞার মহিষগ্রামে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে কিছুটা দূরে বেসরকারি ব্যাঙ্কের কর্মী রাজেশ ঘোষের বাড়িতেও হানা দেন ED-র অফিসাররা। প্রায় ৫ ঘণ্টা ধরে চলে তল্লাশি। 

অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুর মধ্যপাড়ায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়ি। এদিন সেখানেও তল্লাশি চালায় ED। বড়ঞার তৃণমূল বিধায়কের শ্যালক নিতাই সাহা প্রাথমিক স্কুলের শিক্ষক। ঘণ্টা চারেক ধরে তল্লাশির পর, বিধায়কের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যান ED-র অফিসাররা। মুর্শিদাবাদের পাশাপাশি, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমেও অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা সম্পর্কে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি হন। এদিন তাঁর বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারীরা।

তল্লাশির সময় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকতে যান সাঁইথিয়া থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দীনেশ মুখোপাধ্যায়। কিন্তু তাঁকে প্রথমে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী।  এরপর পুলিশ কর্মীর বডি ক্যাম খুলিয়ে তাঁকে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকতে দেওয়া হয়। ধৃত বিধায়কের পিসি, তৃণমূল কাউন্সিলর মায়া সাহা বলেন, 'জীবন সাহা আমার ভাইপো, রক্তের সম্পর্ক। কিন্তু ও তো আমার ভাইপো বটে, যতই হোক। ও কী করেছে না করেছে, সেটা তো বলতে পারব না ..; ED এসে সব দেখল, তল্লাশি করল, কিন্তু কিছু পায়নি, খুব আনন্দ হল' 
 
সাড়ে ৪ ঘণ্টা পর তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে যান ED-র আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ২৮ অগাস্ট, কলকাতায় তলব করা হয়েছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি, সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে। এই আবহে আবার চাঞ্চল্য়কর দাবি করেছেন ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাবা। 

ধৃত জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা বলেন, 'রেড হওয়ার দরকার আছে। প্রচুর সম্পত্তি করেছে মায়া সাহা। একটা লজ, এম বাজার ...জানে ইডিরা? ....জানে না। আমার জায়গাটা বেনামে কিনে রেখেছে। মায়া সাহার বাড়ির পিছনের জায়গাটা...ওর শালা সম্বন্ধির নামে কিনে রেখে দিয়েছে। এমএলএ হয়েই তো করল। যা উপদ্রব, আমি তো থাকতেই পারব না যদি ওর কিছু না হয় ! ' 

মুর্শিদাবাদ, বীরভূমের পাশাপাশি, এদিন পুরুলিয়াতেও হানা দেয় ED। ৫ নম্বর ওয়ার্ডের নিমটাঁড় এলাকায় মিডলম্যান প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা।  স্থানীয় বাসিন্দাদের দাবি,  প্রসন্ন রায়ের স্ত্রী নীলিমা রায় এবং তাঁর দুই বোনই স্কুল শিক্ষিকা।  ED সূত্রে খবর, SSC-র নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় এদিন রাজারহাটেও তল্লাশি চালানো হয়।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget