এক্সপ্লোর

Recruitment Scam: ২৫ এপ্রিল পর্যন্ত CBI হেফাজতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

Jibankrishna Saha Update: জীবনকৃষ্ণকে ফের হেফাজতে চেয়ে আদালতে সওয়াল সিবিআইয়ের

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। 

এদিন জীবনকৃষ্ণকে ফের হেফাজতে চেয়ে আদালতে সওয়াল করে সিবিআই। সিবিআই জানায়, 'তল্লাশির সময় প্রচুর নথি উদ্ধার হয়েছে। এজেন্ট হিসেবে কাজ করেছেন জীবনকৃষ্ণ। কোটি কোটি টাকা তুলেছেন অযোগ্য চাকরিপ্রার্থীদের থেকে। যারা মামলার চার্জশিটে অভিযুক্ত, তাঁদের টাকা পাঠানো হয়েছে। ফোন পুকুরে ফেলে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছেন।' পাল্টা আদালতে জীবনকৃষ্ণর আইনজীবী বলেন, 'ফোন সিবিআই সিজ করেছিল, রোজ মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেন। রাগে ফোন পুকুরে ফেলে দেন।’

'যে যে নথি পাওয়া গেছে, সেগুলি তো আপনার মক্কেলের বাড়িতে থাকার কথা নয়' জীবনকৃষ্ণর আইনজীবীকে পাল্টা বিচারকের। তৃণমূল বিধায়কের আইনজীবী বলেন, 'উনি একটা রাজনৈতিক দল করেন, অনেক শত্রু আছে। যেসব বেআইনি নথির কথা বলা হচ্ছে, সব ওনার বাড়ির থেকে পাওয়া যায়নি। কেউ সেখানে ফেলে যেতে পারে, একজন নির্দোষকে হেনস্থা করা হচ্ছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এলাকায় অশান্তি হচ্ছে।' দুপক্ষের সওয়াল জবাব শুনে শেষ পর্যন্ত ২৫ পর্যন্ত জীবনকৃষ্ণ সাহাকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। 

এদিকে, মুর্শিদাবাদের মোবাইল মিস্ট্রি নিয়ে গত কয়েকদিন ধরেই তেতে ছিল রাজ্য়-রাজনীতি। এবার, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার রহস্য়ে মোড়া সেই ফোন দুটি দিল্লির ফরেন্সিক ল্য়াবে পাঠানোর প্রক্রিয়া শুরু করল সিবিআই। গতকালই এব্য়াপারে অনুমতি দিয়েছে বিশেষ সিবিআই আদালত। সিবিআই সূত্রে খবর, আজই ২ আধিকারিক ফোন ২টি নিয়ে রাজধানীর উদ্দেশে রওনা দেবেন। জমা দেবেন দিল্লির ফরেন্সিক ল্য়াবে।

সিবিআই সূত্রে খবর, ২টি ফোনই অ্য়ানড্রয়েড। ওয়াটার রেসিসট্য়ান্ট। খুব বেশি ড্য়ামেজ হয়নি বলে অনুমান সিবিআইয়ের। আধিকারিকদের দাবি, এখন তাদের একটাই লক্ষ্য়, দ্রুত ফোন থেকে তথ্য় উদ্ধার। লুকোনো ভাণ্ডারের খোঁজ পাওয়া। এদিকে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত জীবনকৃষ্ণকে আজই আলিপুর আদালতে পেশ করা হবে। এদিনই শেষ হচ্ছে তাঁর ৪ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ। সিবিআই সূত্রে খবর, জীবনের বিরুদ্ধে সমস্ত তথ্য়প্রমাণ, জেরা করে যা যা তথ্য় পাওয়া গেছে, পুরোটাই কেস ডায়রির মাধ্য়মে কোর্টে পেশ করা হবে। পাশাপাশি, জীবনের জামিনের আবেদনের বিরোধিতা করা হবে বলেও সিবিআই সূত্রে খবর।  

আরও পড়ুন: Group D Job Seekers: হকের দাবিতে হামাগুড়ি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের রাজভবন অভিযান

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget