এক্সপ্লোর

Recruitment Corruption: এবার নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়কের আপ্ত সহায়কের নাম

এর আগে নিয়োগ দুর্নীতি-সহ একাধিক অভিযোগে সোহমের প্রাক্তন আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়কে গ্রেফতার করে চণ্ডীপুর থানার পুলিশ। এবার অভিযুক্ত বর্তমান। চণ্ডীপুরের তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: তেহট্টর (Tehatta) তৃণমূল বিধায়ক তাপস সাহার পর এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল পূর্ব মেদিনীপুরের (East Midnapore) চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্ত সহায়কের নাম। অভিযোগ, তৃণমূল (TMC) কর্মীদেরই একাংশের। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

প্রবীর কয়ালের পর এবার সৌম্যজিৎ সেন! নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল আরও এক তৃণমূল বিধায়কের আপ্ত সহায়কের। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সৌম্যজিৎ সেন। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, চাকরি দেওয়ার নামে টাকা তোলার পাশাপাশি, দলীয় কমিটিতে জায়গা করে দেওয়া, পঞ্চায়েতের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে মোটা টাকা নিয়েছেন সৌম্যজিৎ। রীতিমতো সাংবাদিক বৈঠক করে সোহমের আপ্ত সহায়কের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা। 

এর আগে নিয়োগ দুর্নীতি-সহ একাধিক অভিযোগে সোহমের প্রাক্তন আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়কে গ্রেফতার করে চণ্ডীপুর থানার পুলিশ। এবার অভিযুক্ত বর্তমান। 
চণ্ডীপুরের তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি: অস্বস্তি ঢাকতে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্ব। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই ৩ তৃণমূল বিধায়ক জেলবন্দি! হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের আওতায় এসেছেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। গত বছরের এপ্রিল মাসে তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। 

রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার রিপোর্টে উল্লেখ করা হয়, তেহট্টের তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়াল জেরায় দাবি করেছেন, চাকরি দেওয়ার নামে ৩০ থেকে ৩৬ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। সেই টাকা তাঁর মাধ্যমে তৃণমূল বিধায়কের কাছে গেছে। ২০১৬ থেকে বেতন হিসাবে বিধায়ক তাঁকে ১২ হাজার টাকা দিতেন। এছাড়াও, চাকরি-বিক্রির কমিশন হিসাবে আরও ৩০-৪০ লক্ষ টাকা পেয়েছেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তাপস সাহা। এবার চাকরির নামে টাকা তোলার অভিযোগ, আর এক শাসক-বিধায়কের আপ্ত সহায়কের বিরুদ্ধে। 

তরুণজ্যোতি কটাক্ষ: শুভেন্দু অধিকারীর পরে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরামবাগের তৃণমূল সাংসদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সোশাল মিডিয়ায় তিনি অভিযোগ করে লিখেছেন, সাংসদের প্যাড ব্যবহার করে চাকরির জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নাম সুপারিশ করেছিলেন। ট্যুইটারে এর সঙ্গে কয়েকটি নথি পোস্ট করে, বিজেপি নেতার দাবি, এসএসসি, গ্রুপ সি-র অযোগ্যদের তালিকাতেও নাম আছে সুপারিশ করা চাকরিপ্রার্থীদের। এই অভিযোগ তুলে আরামবাগের সাংসদকে গ্রেফতারির দাবিও তুলেছেন তরুণজ্যোতি। বিজেপি নেতাকে চ্যালেঞ্জ করে আরামবাগের তৃণমূল সাংসদ পাল্টা ট্যুইটে লিখেছেন, আপনার মহান নেতা বাংলা গদ্দারকে ৭ দিন সময় দিয়েছি। আর তোকে ৫ দিন! এরমধ্যে অভিযোগের সত্যতা প্রমাণ না করতে পারলে, আইনি ব্যবস্থা নেব।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার হলেন আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার হলেন আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী
Cyclone Murasu : শক্তি বাড়িয়ে তাণ্ডব ঘটাতে তৈরি 'মুরাসু', কবে 'ল্যান্ডফল'? পশ্চিমবঙ্গেও আবহাওয়ার অবনতি?
শক্তি বাড়িয়ে তাণ্ডব ঘটাতে তৈরি 'মুরাসু', কবে 'ল্যান্ডফল'? পশ্চিমবঙ্গেও আবহাওয়ার অবনতি?
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget