এক্সপ্লোর

Kalighat Trinamool: 'কালীঘাট তৃণমূল'-এর নিশানায় সংসদে তৃণমূলত্যাগীরা, এবার  বিধানসভাতেও একই চাল কল্যাণের?

Kalyan Banerjee: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন তৃণমূলত্যাগীদের। তিনি বলেন, "এই পার্লামেন্ট দিয়ে শুরু করলাম। এবার বিধানসভা। দেখছি ওদের!দেখছি ওদের! কোন গ্রুপ জানি না। দেখছি।"

কলকাতা: বিজেপি নেতৃত্বাধীন NDA-কে সমর্থনকারী ২০ জন সাংসদের সাংসদ পদ আগামী দিতে থাকবে কি থাকবে না, তা নিয়ে জল্পনা শুরু। তৃণমূল থেকে NCPI-তে যোগ দিয়েছিলেন তাঁরা। আর এর মধ্য়েই এবার বিধানসভায় সংখ্য়াগরিষ্ঠ তৃণমূলের ঋতব্রত শিবিরকে নিশানা করতে শুরু করেছে কালীঘাট-তৃণমূল।

আরও পড়ুন: নেপালে হড়পা বান, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে NDRF, জারি হাই অ্যালার্ট, জল ভারতে ঢুকলেই...

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন তৃণমূল ত্যাগী সাংসদ ও বিধায়কদের। তিনি বলেন, "এই পার্লামেন্ট দিয়ে শুরু করলাম। এবার বিধানসভা। দেখছি ওদের!দেখছি ওদের! কোন গ্রুপ জানি না। দেখছি। বড় লোভ না? শুভেন্দুর চামচাগিরি করবে তো? ওদের চামচাগিরি করা ছাড়িয়ে দেব।"

যদিও 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়ক আখরুজ্জামান বললেন, "আমরাই তো আসল তৃণমূল। উনি আবার কী বলবেন। উনি কী কখন বলেন ঠিক নেই। নিজেই তো বলেছিলেন থাকবেন না। আবার ওখানেই আছেন।"

আরও পড়ুন: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত মিলিয়ে ফের লড়াই? "...এখন এই সব বলে ওকে রাজনীততে ভেসে থাকতে হচ্ছে", কটাক্ষ তাপস রায়ের

রাজ্য়ে ভরাডুবির পর তৃণমূল এখন ছন্নছাড়া! দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। একদিকে ঋতব্রত শিবির। অন্যদিকে 'কালীঘাট তৃণমূল'। বিধানসভায় এখন সংখ্য়াগরিষ্ঠ 'ঋতব্রত তৃণমূল'! সংখ্য়ালঘু 'কালীঘাট তৃণমূল'! 'আসল তৃণমূল' কারা? 

একই সঙ্গে আবার লড়াই শুরু হয়েছে তৃণমূলের দলীয় প্রতীক জোড়া ফুল নিয়েও। টানাটানি চলছে তৃণমূলের তহবিল নিয়েও। এই নিয়ে দুই তৃণমূলের লড়াই আদালত পর্যন্ত গড়িয়েছে! ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় আপাতত বিধানসভার বিরোধী দলনেতা থাকলেও, তা নিয়েও ঋতব্রত গোষ্ঠীর সঙ্গে কালীঘাট শিবিরের লড়াই চলছে! তবে কি দিল্লিতে যে লড়াই করছে তৃণমূল, সেই লড়াইয়ের ছাপ কি কলকাতাতেও দেখা যেতে পারে? সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে, NDA-এর দ্বিতীয় বৃহত্তম দল NCPI, বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে তাপস রায় বলেন, "আমি জানি না, ও কখন কী বলে, কখন কী করে। আবার কদিন পর এর বিপরীত কিছু বলে না বসে। এটার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কলকাতা উত্তরের মানুষ, বিশেষ করে তারা জানে গত চব্বিশের নির্বাচনে সুদীপ এবং তার ওই গুনসরা, পুলিশ এবং গুণ্ডারা যৌথ ভাবে, আমি প্রার্থী ছিলেম, আমার উপর ও আমার সহকর্মীদের উপর ৬০ টি ওয়ার্ডে কী করেছিল তারা।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget