এক্সপ্লোর

Kolkata Airport: আচমকা কাছাকাছি দুই বিমান, ঘষা লেগে ডানা ভাঙল একটির, কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা

Kolkata Airport Accident: এই ঘটনায় পাইলটের গাফিলতি রয়েছে কি না, খতিয়ে দেখছে  বেসামরিক বিমান পরিবহণ সংস্থা DGCA. 

কলকাতা: কলকাতা বিমানবন্দরে একেবারে কাছাকাছি এসে পড়ল দুই বিমান। মারাত্মক কোনও দুর্ঘটনা না ঘটলেও, দুই বিমানের ডানায় ঘষা লাগে, তাতে একটি বিমানের ডানার কিছুটা অংশ ভেঙে পড়েছে। রানওয়ের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে খবর। এই ঘটনায় পাইলটের গাফিলতি রয়েছে কি না, খতিয়ে দেখছে  বেসামরিক বিমান পরিবহণ সংস্থা DGCA. (Kolkata Airport) 

বুধবার সকাল ১১টা বেজে ১০ মিনিটে কলকাতা বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে দ্বারভাঙার উদ্দেশে রওনা দিচ্ছিল IndiGo-র একটি বিমান। যেটি যখন উড়ানের প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় রানওয়েতে যাওয়ার অনুমোদনের অপেক্ষা করছিল একটি Air India Express Flight বিমান। সেই সময়ই IndiGo-র বিমানটি ধাক্কা মারে Air India Express Flight বিমান। এর ফলে Air India Express Flight বিমানটির ানার কিছুটা অংশ রানওয়েতেই ভেঙে পড়ে। IndiGo-র বিমানটির ডানা তুবড়ে যায়। (Kolkata Airport Accident)

দুর্ঘটনার পর DGCA-র তরফে দু'টি বিমানের পাইলটের নামই ডিউটি রস্টার থেকে বাদ গিয়েছে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে DGCA. সংস্থার এক আধিকারিক বলেন, "এই ঘটনায় বিশদ তদন্তের নির্দেশ দিয়েছি আমরা। দুই বিমানের পাইলটের নামই রস্টার থেকে বাদ দেওয়া হয়েছে। দুর্ঘটনার সম বিমানবন্দের রানওয়েতে মোতায়েন কর্মীদেরও বয়ান নেওয়া হবে। দুর্ঘটনার পর দু'টি বিমানকেই দাঁড় করিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হয়।"

আরও পড়ুন: এত পরিষেবার পর ফল খারাপ হলে বুঝতে হবে মানুষ চাইছেন না, সরে যেতে হবে: অভিষেক

কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, IndiGo-র বিমানটিতে ১৩৫ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে চার শিশুও ছিল। অল্পের জন্য রক্ষা পেয়েছেন সকলে। দুর্ঘটনার পর IndiGo-র তরফে বলা হয়, "কলকাতা বিমানবন্দরে IndiGo বিমানের সঙ্গে আর একটি বিমানের সামান্য ঘষা লেগেছে।  তদারকির জন্য বিমানটিকে ফিরিয়ে আনা হয়। নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।" DGCA-কে এ নিয়ে রিপোর্টও পাঠানো হবে বলে জানিয়েছে IndiGo.

দুর্ঘটনার পর এদিন দ্বারভাঙার বিমানের সময়সূচি বদলায়। যাত্রীদের সকলকে ওই সময় খেতে দেওয়া হয় এবং পরে বিকল্প বিমানের ব্যবস্থা করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।  IndiGo জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের কাছে। DGCA-কে এ নিয়ে রিপোর্ট দেবে তারা শীঘ্রই।

Air India Express-এর মুখপাত্র বলেন, "অন্য একটি বিমানের ধাক্কাতেই ডানা ভেঙেছে। চেন্নাই যাওয়ার আগে রানওয়েতে ওঠার অপেক্ষা করছিল আমাদের বিমানটি। দুর্ঘটনার পর ফিরিয়ে আনা হয় বিমানটিকে। পরীক্ষা তলছে। নিয়ন্ত্রক সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে চলছি আমরা। " 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget