এক্সপ্লোর

দোলের দিন স্নান করতে গিয়ে দামোদরে ডুবে মৃত ২ ভাই

Damodar Death: বিহারের বাসিন্দা প্রমোদ চৌরাশিয়া কর্মসূত্রে বড়জোড়া  রায় কলোনিতে ভাড়াবাড়িতে থাকেন। এদিন তাঁর দুই ছেলে বন্ধুদের সঙ্গে রং খেলার পর স্থানীয় দামোদর নদে স্নান করতে যায়।

বড়জোড়া: সোমবার দোল (Holi) খেলে ৯ জন বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল দামোদর নদে (Damodar river)। স্নান করার সময় দুই ভাই বছর ১৫-এর সোনু কুমার ও বছর ১৪-র সানি কুমার হঠাৎ জলের তোড়ে ভেসে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মীরা। পরে  বড়জোড়া থানার কৃষ্ণনগরের ঘাট থেকে তাদের দেহ উদ্ধার করে বড়জোড়া থানার পুলিশ। পরে পুলিশকর্মী বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুই ভাইকেই মৃত বলে ঘোষণা করেন। তাদের মৃতদেহ ময়না তদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । 

পুলিশ সূত্রে খবর, বিহারের বাসিন্দা প্রমোদ চৌরাশিয়া কর্মসূত্রে বড়জোড়া  রায় কলোনিতে ভাড়াবাড়িতে থাকেন। এদিন তাঁর দুই ছেলে সোনু ও সানি কুমার  বন্ধুদের সঙ্গে রং খেলার পর স্থানীয় দামোদর নদের কৃষ্ণনগরের শ্মশান ঘাটে স্নান করতে যায়। সেখানে কোন ভাবে জলের তোড়ে ডুবে (drowned) যায় দুই ভাই। স্থানীয়রা প্রথমে উদ্ধারকার্যে হাত লাগায়। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে। পরে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চৌরাশিয়া পরিবারে।

কালনার জিউধারা এলাকায় রং খেলে একটি দীঘিতে স্নান করতে যায় দুই ভাই। সেখানে পৌঁছে নৌকায় ওঠে তারা। এরপর সবসুদ্ধ জলে তলিয়ে যায় দুই ভাই। জানা গিয়েছে একজনের নবম শ্রেণির ছাত্র, একজন সবে দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিল। সম্পর্কে তারা মামাতো পিসতুতো ভাই বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রং খেলার পর স্থানীয় একটি বড় দীঘিতে তারা পৌঁছয় ও নৌকায় চাপে। এরপরই তারা তলিয়ে যায়। দু'জনের একজনও সাঁতার জানত না। কালনা হাসপাতালে তাদের নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। সোমবার দুপুরেই কালনা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হওয়ার কথা ছিল।

অন্যদিকে একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারাল ৩ কিশোর। পানিহাটি আশ্রম ঘাটে স্নান করতে নেমে ৩ কিশোর তলিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গঙ্গায় স্নান করার সময় পূর্ণিমার ভরা কটালের বান এসে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এলাকায় নামে শোকের ছায়া।

আরও পড়ুন: Arjun Singh: বিজেপির টিকিট পেয়েই ১ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার দিয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন 

সেরা শিরোনাম

Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Ritabrata Banerjee : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Sumit Roy : নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget