এক্সপ্লোর

Car Accident: আচমকাই রং-সাইড, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, অ্যাপ ক্যাবটি আচমকা রং-সাইডে ঢুকে পড়ায়, মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ে দুটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ।

কলকাতা: ভোরের আলো ফুটতেই শহরে পথদুর্ঘটনা। এজেসি বোস ফ্লাইওভার থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে ঢোকার সময়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুই গাড়ির চালকই আহত হয়েছেন। চিকিৎসার জন্য দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ির একটিতে সেনার বোর্ড লাগানো ছিল। দুর্ঘটনাগ্রস্ত আরেকটি গাড়ি হল অ্যাপক্যাব। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, অ্যাপ ক্যাবটি আচমকা রং-সাইডে ঢুকে পড়ায়, মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ে দুটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ। 

একই দিনে জোড়া দুর্ঘটনা:  এদিন আরও এক দুর্ঘটনা ঘটে কলকাতায়। শহরে ফের বেপরোয়া বাসচালকের দৌরাত্ম্যে । একই রুটের দুটি বাসের রেষারেষি। তার জেরে সকাল সকাল ভয়ঙ্কর দুর্ঘটনা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়! প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, 205-A রুটের বাঁশদ্রোণী থেকে বাবুঘাটমুখী দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। একটি বাস রানি রাসমণি অ্যাভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। ডিভাইডার ভেঙে সোজা পাশের লেনে উঠে যায় বাসটি। শেষপর্যন্ত একটি গুমটিতে ধাক্কা মেরে তার ভিতরে ঢুকে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে পুলিশ। বাসচালক পলাতক। রেষারেষি করা আরেকটি বাসও পলাতক। 

নিউটাউনে দুর্ঘটনা: ভোরের দিকে এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। গত ১১ মার্চ সাতসকালে নিউটাউনের পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা ঘটে। ৩টি গাড়ির রেষারেষিতে মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি। আহত হন বাইক চালক-সহ ২ জন। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন ভোর সওয়া ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নিউটাউনের নারকেল বাগান থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ৩টি গাড়ির রেষারেষি চলছিল। একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক, মিনিডোর ও আরেকটি গাড়িকে ধাক্কা মারে। বাইক সমেত চালক গাড়ির তলায় ঢুকে যান। ২টি গাড়ির চালক আটক হলেও, তৃতীয় গাড়ির চালক পলাতক। তাঁর সন্ধান চালাতে শুরু করে ইকো পার্ক থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যান চলাচল করে।

 লরির সংঘর্ষে দুই চালকের মৃত্যু: গত ১৩ মার্চ দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুই চালকের। এদিন ভোরে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুরে। বালি বোঝাই লরি সিঙ্গুরের দিক থেকে বৈদ্যবাটির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা খালি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হন লরি দুটির দুই খালাসিও। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে ঘণ্টাদুয়েক তারকেশ্বর-বৈদ্যবাটি রোডে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাগ্রস্ত লরি দুটিকে ক্রেন দিয়ে সরানোর পর ফের গাড়ি চলাচল শুরু হয়। 

 

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Monsoon Retreat : পুজোর আগেই বিদায় বর্ষার, তবে দিয়ে গেল খুব খারাপ সঙ্কেত, বড় বিপদ সামনে?
পুজোর আগেই বিদায় বর্ষার, তবে দিয়ে গেল খুব খারাপ সঙ্কেত, বড় বিপদ সামনে?
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget