এক্সপ্লোর

South 24 Paraganas: মর্মান্তিক! বন্ধুকে স্টেশনে ছাড়তে এসে মৃত্যু দুই যুবকের

South 24 Paraganas News: প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ম অনুযায়ী দুটি ট্রেন ক্রস করার সময় ট্রেনের সামনে থাকা আলো নিভিয়ে একে অপরকে যাতায়াতের সুবিধা করে দেয়।

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: আচমকা দুর্ঘটনা (accident)। শেষ হয়ে গেল দুটি তরতাজা প্রাণ। এসেছিলেন বন্ধুকে স্টেশনে (Station) ছাড়তে। তখনই রেললাইন পারাপারের (Rail Crossing) সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয় দুই যুবকের।

মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়ে গেল দুটি তাজা প্রাণ

মহেশতলায় আকড়া স্টেশনে বন্ধুকে ছাড়তে এসেছিলেন। তখনই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। অন্যমনস্কভাবে রেললাইন পারাপারের সময় ঘটে এই দুর্ঘটনা। মৃত দুই  যুবক কর্মসূত্রে একই কোম্পানিতে চাকরি করেন।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে আনুমানিক সাড়ে ৯টা নাগাদ অফিসের কোনও টাকা দেওয়ার জন্য এক বন্ধু অপর বন্ধুর কাছে আসে। নোদাখালি থানার বাখরাহাটের বাসিন্দা বছর চল্লিশের সুরজিৎ ভৌমিক, আকড়ার জগন্নাথ নগরের বাসিন্দা পঁচিশ বছর বয়সী শিভম সর্দারের কাছে এসেছিল। কাজ শেষে বন্ধুকে আকড়া স্টেশনে ছাড়তে যাচ্ছিল শিভম।

ঠিক সেই সময় আপ ও ডাউন দুই লাইনে দুটি ট্রেন একই সঙ্গে চলে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ম অনুযায়ী দুটি ট্রেন ক্রস করার সময় ট্রেনের সামনে থাকা আলো নিভিয়ে একে অপরকে যাতায়াতের সুবিধা করে দেয়। আর এই আলো নিভিয়ে দেওয়ার দরুন কোনও ট্রেন আসছে কিনা তা বুঝতে পারেনি ওই দুই যুবক। তাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। রাতেই জিআরপি দেহ দুটিকে রেললাইন থেকে তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে দুটি পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: South 24 Paraganas: তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, অল্পের জন্য রক্ষা

অন্যদিকে কলকাতায় পথ দুর্ঘটনা। আজ সকাল পৌনে ৮টা নাগাদ পুলিশ ট্রেনিং স্কুলের সামনে বারাসাত-বি গার্ডেন রুটের দুটি বাস রেষারেষি করছিল। অভিযোগ, সেই সময় একটি বাস এক পথচারীকে ধাক্কা মারে। তিনি গুরুতর আহত হন। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই বাসের চালককে আটক করেছে।  

সেরা শিরোনাম

Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget