এক্সপ্লোর

Kolkata News: প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিপত্তি, গঙ্গায় ডুবে মৃত্যু দুই যুবকের

Death News: একজন পা পিছলে জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান আরেকজন।

সন্দীপ সরকার, কলকাতা: প্রতিমা বিসর্জন দিতে এসে আহিরিটোলা ঘাটে গঙ্গায় ডুবে মৃত্যু হল দুই যুবকের (Kolkata Death News)। মৃত দুই যুবকের নাম সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিশাল বিশ্বাস। তাঁদের বাড়ি পুরুলিয়া শহরের নাপিত পাড়ায়। পুলিশ সূত্রে খবর, ২৫-২৬ বছরের দুই যুবক দমদমে (Dumdum) থাকতেন।

গঙ্গায় ডুবে মৃত্যু হল দুই যুবকের: আনন্দের মুহূর্ত এক নিমিষেই বদলে গেল বিষাদে। প্রতিমা বিসর্জন দিতে গিয়েই চলে গেল দুই তরতাজা প্রাণ। শোকের ছায়া পুরুলিয়ার বাড়িতে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৩টে নাগাদ চার বন্ধু মিলে প্রতিমা বিসর্জন দিতে আসেন। হঠাৎই একজন পা পিছলে জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে গঙ্গায় ঝাঁপ দেন আরও এক বন্ধু। জলের তোড়ে তলিয়ে যান আরেকজনও। দীর্ঘক্ষণ খোঁজার পরও তাঁদের হদিশ মেলেনি। শেষমেশ এদিন ভোরে গঙ্গায় ডুবুরি নামানো হয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাওয়া যায় তাঁদের। একজনকে আহিরিটোলা ঘাট এবং আরেকজনকে কিছুটা দূরে ভূতনাথ ঘাট থেকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। দুই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

এর আগে দোলের দিন দামোদর নদে ডুবে মৃত্যু হয় দুই ভাইয়ের। জানা যায়, রং খেলে ৯ জন বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময় জলের তোড়ে ভেসে যায় দুই ভাই বছর ১৫-এর সোনু কুমর ও বছর ১৪-র সানি কুমার। প্রাথমিকভাবে খোঁজ শুরু করেন স্থানীয়া। পরে বড়জোড়া থানারব পুলিশ কৃষ্ণনগরের ঘাট থেকে তাদের উদ্ধার করে। বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

ওই একইদিনে কালনার জিউধারা এলাকায় জলে ডুবে মৃত্যু হয় দুই ভাইয়ের। জানা যায়, সম্পর্কে তারা মামাতো পিসতুতো ভাই। একজনের নবম শ্রেণির ছাত্র, একজন সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বওই দিন রং খেলে একটি দীঘিতে স্নান করতে যায় দুই ভাই। সেখানে পৌঁছে নৌকায় ওঠে তারা। এরপর সবসুদ্ধ জলে তলিয়ে যায় দুই ভাই। তাদের উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। কালনা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Narendra Modi: 'গরিবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, আর সেই টাকা লুঠ করেছে TMC' আক্রমণ মোদির

সেরা শিরোনাম

BJP on Mamata Banerjee:
"সবাইকেই আইনের কাছে মাথা নীচু করে দাঁড়াতে হবে", মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে বলল বিজেপি
Bengali Latest News Update: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নিয়ে চাঞ্চল্যকর দাবি রাজ্য সরকারের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নিয়ে চাঞ্চল্যকর দাবি রাজ্য সরকারের
Nepal Flash Flood:
"ফিরিয়ে না আনতে পারলে পরিবারটা শেষ হয়ে যাবে, জানি না কীভাবে কী করব", নেপাল বিপর্যয়ের পর জামাইবাবুর খোঁজে শ্যালক
Howrah News: ভারী বর্ষণে গঙ্গা ভাঙনের গ্রাসে নদী বাঁধের বড় অংশ, দোকান-ঘরে ফাটল, বন্যার আশঙ্কা রাজ্যের এই অংশে
ভারী বর্ষণে গঙ্গা ভাঙনের গ্রাসে নদী বাঁধের বড় অংশ, দোকান-ঘরে ফাটল, বন্যার আশঙ্কা রাজ্যের এই অংশে

ভিডিও

Derek O'Brien: সোমবার হাজিরা না দেওয়ায়, ডেরেক ও'ব্রায়েনকে ফের সমন পুলিশের
Abhishek Banerjee: আচমকা ক্য়ামাক স্ট্রিটে পুলিশ-দমকল, স্ক্য়ানারে অভিষেকের অফিসের ভুরিভুরি 'অনিয়ম'
Supreme Court: 'লিপস অ্যান্ড বাউন্ডস' নিয়ে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আজ ED-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Sumit Roy: সুপ্রিম কোর্টে সুমিত রায়ের আগাম জামিন মামলায় চাঞ্চল্যকর তথ্য
CM Suvendu Adhikari on Nandigram Bypoll | নন্দীগ্রামের উপনির্বাচনে রেকর্ড গড়ার বার্তা, টার্গেট বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
Nepal Flash Flood: “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
“আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
Dhoni Relationship: বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
Sourav Meets Abhipray Biswas: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
Embed widget