এক্সপ্লোর

Udayan Guha Arrested: গ্রেফতার উদয়ন গুহ, ৩টি ধারায় মামলা রুজু দিনহাটার প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে

TMC Udayan Guha: প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল বিধায়ক গ্রেফতার হতেই উচ্ছ্বাসের ছবি দেখা গেছে কোচবিহারে। আবির খেললেন বিজপি কর্মীরা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা, শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : গ্রেফতার উদয়ন গুহ, কোচবিহার নিয়ে যাওয়ার পথে কৃষ্ণনগরের হোটেলে খাওয়ানো হল ধৃতকে, তিনটি ধারায় এফআইআর দায়ের হয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার। প্রতারণার অভিযোগে ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার। কলকাতা থেকে কোচবিহার পুলিশের হাতে গ্রেফতার। প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র-৩ ধারায় FIR. কেন তাঁকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞেস করায় সাংবাদিকদের তরফে, কোনও জবাব দেননি উদয়ন গুহ। সড়কপথেই কলকাতা থেকে কোচবিহার নিয়ে যাওয়া হচ্ছে উদয়ন গুহকে। 

রাজ্য়ে পালাবদলের পর, গ্রেফতার হলেন আরও এক তৃণমূল জমানার মন্ত্রী। পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল সরকারের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও  দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। পুলিশ সূত্রে দাবি, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করে কোচবিহার পুলিশের টিম। প্রথমে তাঁকে নিয়ে আসা হয় ফুলবাগান থানায়। সেখান থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়ে, কাঁকুড়গাছি, কাদাপাড়ার পর বেলেঘাটা সহ একাধিক জায়গায় ঘুরিয়ে, বাঙুরের একটি আবাসনে নিয়ে আসা হয়। 

পুলিশ সূত্রে দাবি, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আবাস যোজনার ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। পাশপাশি স্বেচ্ছাসেবি সংস্থা 'শিশু মঙ্গল' সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দিনহাটা পুরসভায় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে। উপভোক্তাদের থেকে কাটমানি তোলার অভিযোগ রয়েছে। শিশু মঙ্গলের নামে টাকা তোলার অভিযোগ রয়েছে। এর আগে ২০২১ সালে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির দেওয়া কুখ্যাত দুষ্কৃতী তালিকায় ছিল উদয়ন গুহর নাম। এদিকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল বিধায়ক গ্রেফতার হতেই উচ্ছ্বাসের ছবি দেখা গেছে কোচবিহারে। আবির খেললেন বিজপি কর্মীরা। মিষ্টি খেয়ে, আবির খেললেন বিজেপি কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন দিনহাটার বিজেপি বিধায়কও। 

এক যুবকের অভিযোগ, দিনহাটার সব ব্য়বসায়ী... সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা তোলা হয়। বড় মাপের ব্য়বসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়। ৩০-৩৫ কোটি টাকা তোলা হয়েছে। তার ৫ শতাংশ কাজ হয়নি। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি। দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বিড়াল হয়ে খাঁচাবন্দি। 

Advertisement

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget