এক্সপ্লোর

Udayan On Modi : 'আগে কেউ চায়ের ব্যবসা করতেন, এখন সিঁদুরের ব্যবসা' মোদি বাংলায় পা-রাখার আগেই বেলাগাম উদয়ন

Narendra Modi News : 'কেউ আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাঁদের রক্তে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করতে একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে চলে আসছেন। ' বলছেন উদয়ন

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন একের পর এক তৃণমূল নেতা। 'সেনার সাফল্য না দেখিয়ে রাজনীতি করছে কেন্দ্র' দাবি তৃণমূলের। কাকলি ঘোষ দস্তিদার থেকে সাগরিকা ঘোষ সকলেই মোদিকে নিশানা করে বলছেন, 'প্রধানমন্ত্রীর এই নাটকীয়তা গ্রহণযোগ্যতা নয়'।  আগামীকাল আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী । আর তার আগে প্রধানমন্ত্রীর নাম না করেই তীব্র আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। 'অপারেশন সিঁদুর' নিয়ে তৃণমূল কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে দৃঢ়ভাবে। কিন্তু 'অপারেশন সিঁদুর' নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে দাবি করছেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রীরা। 

মঙ্গলবারই উত্তর বঙ্গ উন্নয়নমন্ত্রী দিনহাটা শহরে সরকারি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 'আগে কেউ চায়ের ব্যবসা করতেন, এখন সিঁদুরের ব্যবসা করছেন। কেউ আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাঁদের রক্তে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করতে একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে চলে আসছেন। ' এখানেই থামেননি উদয়ন। তিনি বলেন, আদতে মানুষের মনে ধর্মীয় বিষ ঢোকানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।। 'এই ভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে...ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না।' উদয়ন বলেন, 'উন্নয়নের প্রাথমিক ব্যাপারটা হচ্ছে, একটা সুস্থ, সুন্দর সমাজ গড়ে তোলা। সেই সুন্দর, সুস্থ সমাজ গড়ে তোলবার জন্য যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন, তার একটি হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়া এবং ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা।'  

উদয়ন গুহর এই মন্তব্য শুনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মন্তব্য, ''উদয়নবাবু তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছেন। দল হিসেবে তিনি ঠিকই বলেছেন 'বেচতে আসছেন'। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যটাকে বেচে দিয়েছেন''

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ইদানিংকালে মোদি যেখানেই গিয়েছেন, সেখানেই বলেছেন 'অপারেশন সিঁদুর' এর কথা। ভারতীয় সেনার সাফল্যের কথা। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন'মোদির শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে।' এবার প্রধানমন্ত্রীর এই প্রচারকেই কটাক্ষ করছেন তৃণমূল নেতা - নেত্রীরা। 

অন্যদিকে অপারেশন সিঁদুরের প্রচার ও ভারতের সন্ত্রাসবাদবিরোধী অবস্থান স্পষ্ট করতে দেশে দেশে ঘুরছে ভারতের প্রতিনিধি দল। তাতে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি এখন সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় । এর আগে  সিঙ্গাপুরে গিয়ে পাকিস্তানকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, 'ক্ষমতাসীন সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে ভিন্নমত পোষণ করতে পারি। একেবারে দাঁত-নখ বের করে তাদের আক্রমণ করতে পারি। কিন্তু আমার দেশের নিরাপত্তার স্বার্থে লড়ার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ'। প্রথম থেকেই  এই অবস্থানেই স্থির থেকেছেন তিনি ও তাঁর দল। 

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget