এক্সপ্লোর

Udyana Guha: 'গাড়ি রাস্তার সঙ্গে মিশে গেলে কাউকে দোষ দিতে পারবেন না', নতুন হুঁশিয়ারি উদয়নের

TMC: কখনও দাঁত ফেলে দেওয়ার হুমকি, তো কখনও দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর এহেন মন্তব্যে বিতর্ক কম হয়নি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভেটাগুড়ি থেকে ফেরার পথে, গাড়ি রাস্তার সঙ্গে মিশে গেলে কাউকে দোষ দিতে পারবেন না। এবার নতুন হুঁশিয়ারি শোনা গেল উদয়ন গুহর (Udayan Guha) মুখে। তৃণমূলের (TMC) নেতা-কর্মীরাই বিজেপিতে যোগ দিতে ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) কাছে যাচ্ছেন। তাই দলীয় কর্মীদেরকেই হুমকি দিচ্ছেন মন্ত্রী। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)।


কখনও দাঁত ফেলে দেওয়ার হুমকি, তো কখনও দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর এহেন মন্তব্যে বিতর্ক কম হয়নি। এই প্রেক্ষাপটেই শনিবার দিনহাটার তৃণমূল বিধায়কের মুখে শোনা গেল নতুন হুঁশিয়ারি। 

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, "আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই, কারা কারা ভেটাগুড়ির দিতে যায়, কখন যায়। এই ধরনের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভাল কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু আর কারও দোষ দিতে পারবেন না। এই কথাটা যেন মাথায় থাকে।" 

আরও পড়ুন, 'ক্রোধের বশে বলেছি', রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য জের, সমালোচনার মুখে পিছু হটলেন অখিল গিরি

বিভিন্ন মহলে প্রশ্ন, কাদের উদ্দেশে এহেন হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ? গাড়িতে করে কারা যাচ্ছেন দিনহাটার ভেটাগুড়িতে? তাৎপর্যপূর্ণ বিষয়, দিনহাটার ভেটাগুড়িতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি। বিজেপি শিবিরের দাবি, তৃণমূলের অনেক নেতাই দলবদল করতে চেয়ে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই দলেরই একাংশকে নিশানা করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 

বিজেপির কোচবিহারের সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "অঞ্চল সভাপতি ঘোষণা হওয়ার পর তৃণমূলের অনেক নেতাই তো আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। মন্ত্রীর সঙ্গেও ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন। যারা যোগাযোগ রাখছেন, তাদের উদ্দেশ্যে কি উনি বলছেন যে, দুর্ঘটনায় মারা গেলে তৃণমূলের দায় নেই।" 

এদিকে, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে দলীয় কর্মীদের ভোকাল টনিক দিতে গিয়ে বিতর্ক বাধাচ্ছেন নেতারা। কেউ দলীয় কর্মীদের কাঁচা বাঁশ কেটে রাখতে বলছেন, তো কেউ পরামর্শ দিচ্ছেন, কাস্তেতে শান দিয়ে রাখতে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "পুলিশ দিয়ে সমস্ত পঞ্চায়েতে লুঠ করে নেওয়া হয়েছে। নমিনেশন করতে দেওয়া হয়নি। এবারে কিন্তু খালি হাতে যাব না, কাঁচা বাঁশ কেটে নিয়ে যাব।" 

সিপিএমএর রাজ্য সম্পাদক  মহম্মদ সেলিম বলেন, "এদেরকে পঞ্চায়েত থেকে জুতো মেরে তাড়াতে হবে। আমাদের ভাইদের বলব, কাস্তেটায় একটু শান দিয়ে রাখতে।" এদিন নাম না করে তার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। 

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, "আমি বলব ধার দেন ভাল কথা, বাঁশও খোঁজেন ভাল কথা। কিন্তু আপনি তো কলকাতায় থাকেন। কোচবিহার জেলায় কত বাঁশঝাড় আছে, আর কোথায় কাঁচা বাঁশ আছে, আপনার থেকে আমরা ভাল চিনি, আপনি বাঁশঝাঁড়ে পৌঁছনোর আগে, আমরা বাঁশ কেটে নিয়ে আসব।" লাগাতার এই হুমকি-হুঁশিয়ারির স্রোতে প্রশ্ন একটাই, পঞ্চায়েত ভোটটা নির্বিঘ্নে হবে তো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget