এক্সপ্লোর

RG Kar Case: 'বয় কাট'? চুল স্ট্রেট করেন? জিনস পরেন? তাহলে উদয়ন গুহর হুমকি আপনারই জন্য

Udayan Guha Threat : উদয়ন নিশানা করলেন আরজিকরের ঘটনায় আন্দোলনে বসা মহিলাদের। আন্দোলনকারীদের প্রতিবাদকে কার্যত ‘শহুরে’ বলে কটাক্ষ করেন মন্ত্রী।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার :  ফের বেলাগাম উদয়ন গুহ। আবারও আর জি কর মেডিক্যালকাণ্ডের প্রতিবাদীদের আক্রমণ করতে গিয়ে মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। প্রতিবারের মতোই এবারও বেলাগাম তিনি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিদের আক্রমণ করতে গিয়ে এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করেছেন উদয়ন। তবে এবার তাঁর নিশানায় মহিলারা ।  প্রতিবাদীদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার মহিলাদের সাজসজ্জা নিয়ে আক্রমণ শানালেন তৃণমূলের মন্ত্রী।  

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে স্বাধীনতা দিবসের আগের রাতে রাজপথের দখল নিয়েছিলেন মহিলারা। নারকীয় ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে এমন অরাজনৈতিক প্রতিবাদ অতীতে বাংলা কার্যত দেখেনি। এদিন নাম না করে সেই আন্দোলনকারীদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন উদয়ন গুহ।

উদয়ন বললেন, ' যাঁরা জিন্স পরেন, যাঁদের বয়েজ কাট চুল, যাঁরা চুল স্ট্রেট করান, তাঁরা মদ-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেন না। কারণ, তাঁরা মদ খান না, ড্রিঙ্ক করেন।' এর মাধ্যমে উদয়ন নিশানা করলেন আরজিকরের ঘটনায় আন্দোলনে বসা মহিলাদের। আন্দোলনকারীদের প্রতিবাদকে কার্যত ‘শহুরে’ বলে কটাক্ষ করেন মন্ত্রী।

বাংলাদেশ প্রসঙ্গ টেনেও আন্দোলনকারীদের হুঁশিয়ারি দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তাঁর কটাক্ষ, 'হাসিনাকে দেখে যাদের মুখে হাসি ফুটেছে, তা কী করে বন্ধ করতে হয়, তৃণমূল জানে। এই কথা মাথায় রেখে সাবধানে আন্দোলন করুক। নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে, তা প্রতিহত করার রাস্তা জানা আছে'

এর আগেও আরজিকরের আন্দোলন নিয়ে একের পর এক তীর্যক মন্তব্য করে গিয়েছেন উদয়ন। তিনি বলেন, 'ওরা জানে না, হাসিনা যে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না, করেনি। তাই আরজি করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি, পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না।' 

শুধু উদয়ন নয়, বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীও বেলাগাম মন্তব্য করেন। বলেন, 'অবরোধের নামে কেউ পুরুষ-বন্ধু নিয়ে ঘুরতে গেলে, চিকিৎসকরা আন্দোলন চালিয়ে গেলে এবার জনরোষ  তৈরি হবে। হাসপাতাল ঘিরবে গ্রামবাসীরা। তৃণমূল তখন বাঁচাতে যাবে না।'  মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলে হাত মুচড়ে দেওয়ারও হুমকি দেন অরূপ চক্রবর্তী।

আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার 

              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget