এক্সপ্লোর

Udayan Guha : ফেসবুক পোস্টে পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ খোদ তৃণমূল বিধায়কেরই, কেন ?

TMC MLA expresses Anger : বিগত বিধানসভা ভোটে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে মাত্র ৫৭ ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহ

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিনহাটায় (Dinhata) আক্রান্ত হয়েছিলেন উদয়ন গুহ (Udayan Guha)। বছর ঘুরতে চললেও, এখনও তার চার্জশিট না হওয়ায়, ফেসবুক পোস্টে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক। দিনহাটা পুলিশ সূত্রে দাবি, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে।

কখনও শাসক দলের বিধায়ক নিরাপত্তাহীনতায় ভুগছেন, তো কখনও আবার পুলিশের ভূমিকায় রুষ্ট। বিরোধীরা পুলিশের সমালোচনা করে এমনটা তো আকছার হয়। কিন্তু, কোচবিহারে পুলিশের তদন্তের গতিতে সন্তুষ্ট নন খোদ তৃণমূলের দাপুটে বিধায়ক উদয়ন গুহ। ফেসবুক পোস্টে দিনহাটার পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।

গত বছর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল। বিজেপি যখন তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তির দিনে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সরব, তখন ভোট চলাকালীন সন্ত্রাসের অভিযোগের তদন্ত নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক।

বিগত বিধানসভা ভোটে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে মাত্র ৫৭ ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহ। এর ঠিক তিন’দিন পর ৬ মে, দিনহাটা শহরেই আক্রান্ত হন তিনি। হাত ভেঙে যায়। বিজেপি নেতা অজয় রায়ের বিরুদ্ধে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন উদয়ন গুহ। এরপর, তোর্ষা নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। বিধানসভা ভোটে সবচেয়ে কম ব্যবধানে হেরে যাওয়া উদয়ন গুহ বিধানসভা উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। যে বিজেপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন তিনি, হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন সেই অজয় রায়। তাঁকে দিনহাটার শহর মণ্ডল সভাপতি করেছে বিজেপি।

এই অবস্থায়, সোমবার ফেসবুক পোস্টে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ লেখেন, এক বছর হতে চলল, আমার উপর আক্রমণকারীদের বিরুদ্ধে চার্জশিট হল না। উদয়ন গুহ-র বক্তব্য, পুলিশ তো এখানে হেলমেটহীন বাইক আরোহী ধরতে ব্যস্ত। বড় অপরাধীরা, যারা আমাকে মারার পর দিনহাটায় ঘুরে বেরাল, এক বছর হয়ে গেল হাইকোর্ট থেকে জামিন নিয়ে বসে আছে। তাদের ধরতে পারল না। এক বছরে চার্জশিটও দিতে পারল না।

এনিয়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক ও বিজেপি নেতা নিখিলরঞ্জন দে বলেন, পুলিশ প্রশাসন তো ওদের কথায় চলে, থানার ওসি-আইসি তো পার্টির নির্দেশ অনুযায়ী বদলি হন। তাহলে এই ব্যর্থতার দায় কার ? পুলিশ না কাজ করলে তো ওদের দায়।

এর আগে, একাধিক বার অভিযুক্তদের গ্রেফতার করার দাবি করেছেন উদয়ন গুহ। দিনহাটা থানায়, ধর্নাতেও বসেছিলেন। যদিও, শাসক দলের বিধায়কের ক্ষোভ প্রসঙ্গে দিনহাটা থানা সূত্রে দাবি, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে।

সেরা শিরোনাম

Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Kidney Smuggling: চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget