এক্সপ্লোর

TMC : 'হাতে চুড়ি পরে বসে নেই' , শীতলকুচিতে বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি উদয়ন গুহের

Udayan Guha : গত রবিবার শীতলকুচিতে বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

শুভেন্দু ভট্টাচার্য, শীতলকুচি: কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi News) বিজেপি-র (BJP) মিছিল ঘিরে ধুন্ধুমার হয় রবিবার। 'চোর ধরো জেল ভরো' স্লোগান তুলে বিজেপি-র মিছিলে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তোলে তৃণমূল শিবির। তারপরই মঙ্গলবার বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

'হাতে চুড়ি পরে বসে নেই'
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর শাণিত বাক্য ভাইরাল হয়েছে বহুবার। এবারও হয়েছে তেমনটাই। তিনি বলেন, ' আমাদের ছেলেদের মারলে আমি চুপ করে বসে থাকব না, হাতে চুড়ি পরে বসে নেই। ' এখানেই থামেননি তিনি। গলা চড়িয়ে বলেন, ' ওরা একটা মারলে, আমরা দুটো মারব, একথা যেন মনে রাখে।'

রবিবারের ঘটনার প্রতিবাদ
মঙ্গলবার শীতলকুচিতে তৃণমূলের সভা থেকে, বিজেপির উদ্দেশ্যে এমনই একের পর এক হুঁশিয়ারি দিতে থাকেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।  গত রবিবার শীতলকুচিতে বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তোলে তৃণমূল। সেই ঘটনার প্রতিবাদে তৃণমূলের তরফে এদিন শীতলকুচিতে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল শেষে সভায় বিজেপিকে আক্রমণ করেন উদয়ন গুহ। 

রবিবার বিজেপি-র দাবি ছিল , তাদের মিছিলে হামলা চালায় তৃণমূল। একের পর এক বোমাবাজি করা হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও, বিজেপি কর্মীদের উপরই তারা লাঠিচার্জ করে বলে অভিযোগ বিজেপি-র। পরিস্থিতির গুরুত্ব বুঝে থানা থেকে আরও পুলিশ এসে পৌঁছয় এলাকায়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরিবর্তে, উত্তেজনা চরমে পৌঁছয়। পাল্টা  অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, আক্রমণ চালিয়েছে বিজেপিই। অশান্তির দায় এড়িয়ে সেদিন উদয়ন গুহ বলেন, 'মালবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন। আমরা সবাই এখানে রয়েছি। নেতারা যেখানে নেই, সেখানে তৃণমূলের কর্মীরা ঝামেলা পাকনোর মতো বোকা নন। শীতলকুচিতে বিজেপি-র ১০০টি গোষ্ঠী। নিজেদের মধ্যে দ্বন্দ্বে নিজেরাই বোমাবাজি করেছে। এখন দোষ দিচ্ছে তৃণমূলকে।“

                                                                                                                                                        

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
TMC News: জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget