এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঠানো দ্বিতীয় রিপোর্টেও সন্তুষ্ট নয় UGC

JU Student Death: ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। দুদফায় রিপোর্ট জমা দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু দ্বিতীয় রিপোর্টে যে তারা সন্তুষ্ট নয়, তা এবার স্পষ্ট জানিয়ে দিল UGC

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পাঠানো দ্বিতীয় রিপোর্টেও সন্তুষ্ট নয় ইউজিসি (UGC)। খুব দ্রুতই আরও বিস্তারিত ব্যাখ্যা চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেবে ইউজিসি। ছাত্রদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের অবশ্যই ইউজিসি-র নির্দেশিকা মেনে চলতে হবে। প্রতিক্রিয়া ইউজিসি-র চেয়ারম্যান এম জগদীশ কুমারের।                      

র‍্যাগিং নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জবাবে দিনকয়েক- আগে তীব্র ক্ষোভ প্রকাশ করে UGC। ১৬ অগাস্ট UGC-র তরফে পাঠানো এই চিঠিতে অত্য়ন্ত কড়া ভাষায় বলা হয়েছিল, যাদবপুর কর্তৃপক্ষ এর আগে অত্যন্ত সাদা-মাটাভাবে জবাব পাঠিয়েছে। তাতে কোনও ব্য়াখ্য়া দেওয়া হয়নি। তাই নির্দিষ্ট সময়ের মধ্য়ে পদক্ষেপ না নিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে UGC. স্পষ্টভাবে ১২টি বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিল। গতকালই এই নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। কিন্তু দ্বিতীয় রিপোর্টেও সন্তুষ্ট নয় ইউজিসি (UGC)। আরও বিস্তারিত ব্যাখ্যা চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেবে ইউজিসি।

  • দ্বিতীয় রিপোর্টে UGC জানতে চেয়েছিল

  • অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নম্বর ও র‍্যাগিং রোধে দায়িত্বপ্রাপ্তদের ফোন নম্বর ভর্তির ব্রসিওর, নির্দেশিকায় ছাপা থাকে?
  • অনলাইন ফর্মে তার উল্লেখ থাকে? যাদবপুরে তা করা হয়ে থাকলে তার কপি পাঠাতে হবে।

  • র‍্যাগিং সংক্রান্ত বিধি নিষেধ ও শাস্তি সংক্রান্ত বিষয়ে তারা যে অবহিত এই মর্মে কোনও হলফনামায় পড়ুয়াদের সই করানো হয়েছিল?

  • ৬ নম্বর পয়েন্টে জানতে চাওয়া হয়েছে, মৃত পড়ুয়া ও তার অভিভাবকের কাছ থেকে এই ধরনের হলফনামা নেওয়া হয়েছিল? হয়ে থাকলে তার প্রতিলিপি পাঠাতে হবে।

  • নবাগতদের ক্লাস শুরুর পর সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের যৌথ কাউন্সেলিং-এর পদক্ষেপ নেওয়া হয়েছিল?

  • সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে প্রতিষ্ঠানের প্রধানের যৌথ ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছিল?        

  • একজন করে ফ্য়াকাল্টি মেম্বার কি নিয়োগ করা হয়েছিল, যিনি নতুন ছাত্রদের সঙ্গে নিয়মিত কথা বলবেন? যিনি ওয়ার্ডেনকে নিয়ে আচমকা হোস্টেলে পরিদর্শনে যাবেন।

  • নবাগতদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা করা হয়েছিল? সেখানে সিনিয়রদের প্রবেশে কি নজরদারি ছিল?

  • র‍্যাগিং-এর ঘটনা পর্যালোচনার জন্য, নতুন ছাত্ররা ভর্তি হওয়ার পর প্রথম তিন মাস ১৫ দিন অন্তর কি সমীক্ষা করা হয়?

আরও পড়ুন: Malda News: গঙ্গা গিলে খাচ্ছে কৃষিজমি, বাড়িঘর, পুনর্বাসনের দাবিতে পথে ক্ষতিগ্রস্তরা

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget