এক্সপ্লোর

SIR in Bengal: বাংলার ৩৪ লক্ষ মৃত ভোটারের আধার নিষ্ক্রিয়, ‘কোন প্রমাণের ভিত্তিতে’? প্রশ্ন তৃণমূলের

SIR in West Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে SIR-এর কাজ শুরু হয়েছে।

কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR ঘিরে পার্দ চড়ছে রাজ্যে। সেই আবহেই UIDAI কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ্যের ৩৪ লক্ষ মৃত ভোটারের আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। ১৩ লক্ষ এমন মৃতের নাম মিলেছে, যাঁদের আধার কার্ড ছিল না বলেও জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। সেই নিয়ে তরজা এবার চরমে উঠল। সংবিধান উপেক্ষার অভিযোগ তুলল তৃণমূল। (SIR in West Bengal)

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে SIR-এর কাজ শুরু হয়েছে। সেই আবহেই বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক হয় আধার কর্তৃপক্ষ UIDAI-এর। সেখানে UIDAI জানায়, রাজ্যের ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম আধার থেকে বাদ দেওয়া হয়েছে। আধার কার্ড নেই এমন ১৩ লক্ষ মৃতের সংখ্যাও পেশ করা হয়। এই নিষ্ক্রিয়তাকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে বলেও জানায় UIDAI. (SIR in Bengal)

আর সেই নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূলের। সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের দাবি, সংসদে UIDAI জানিয়েছিল, তারা রাজ্য, বছর বা কারণভিত্তিক আধার নিষ্ক্রিয়করণের তথ্য় সংরক্ষণ করে না। তাহলে কোন আইনে, কোন প্রমাণের ভিত্তিতে এই তথ্য়পঞ্জি তৈরি করে হস্তান্তরিত করা হল কমিশনকে, প্রশ্ন তুলেছে তৃণমূল। UIDAI সংবিধানকে উপেক্ষা করেছে বলে দাবি করেছে তারা। 

শুধু তাই নয়, তৃণমূলে দাবি, বিহারে খসড়া ভোটার তালিকায় হাজার হাজার মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। পরে দেখা যায় তাঁদের অনেকেই জীবিত। একই ভাবে বাংলায় পরিকল্পনামাফিক নাম বাদ যেতে পারে। তৃণমূলের দাবি, স্বচ্ছ এবং নিরপেক্ষ পদ্ধতিতে তথ্য যাচাই না করা হলে এই তথ্যপঞ্জি প্রচুর সংখ্যক ভোটারকে বঞ্চিত করার অস্ত্র হয়ে উঠতে পারে। এর ফলে একজন বৈধ ভোটারের নামও যদি মুছে দেওয়া হয়, তাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখা হবে বলে জানিয়েছে তারা। আইনি পদক্ষেপের পাশাপাশি, গণ আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা। 

সংসদে এক কথা UIDAI-এর, আর কমিশনের কাছে অন্য কথা কেন, তোলা হয়েছে প্রশ্ন। তৃণমূলের সোশ্যাল মিডিয়ার ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, "প্রথম কথা হল, এই নিষ্ক্রিয়করণ নিশ্চিত হচ্ছে কী ভাবে? তথ্য যাচাই না করে নাম মুছে দেওয়া হচ্ছে কী করে? যাচাইয়ের দায়িত্ব কার? কোথা থেকে যাচাই হল? তাহলে কি সব দিক থেকে রাজ্যের মানুষকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে? প্রথমে SIR, SIR না হলে আধার থেকেও? সুপ্রিম কোর্ট আধার নিয়ে মন্তব্য করেছে। পরবর্তীতে তা যদি কার্যকর হয়, তাহলে মুশকিল হবে বলেই কি? মৃত ভোটার বাদ দেওয়া নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু বিহারের ক্ষেত্রে মৃত ঘোষণা করা ব্যক্তিকে আদালতে হাজির করা গিয়েছে। ফলে সন্দেহ রয়েছে আমাদের।"

যদিও বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "সবটাই মিথ্যে কথা। শ্মশানে বা গোরস্থানে মৃতদেহ নিয়ে গেলে সেখান থেকেই তথ্য় সংগ্রহ করে জমা দিতে হয়। ওদের যদি এত জ্বালা হয়ে থাকে যে মৃতদের নামও কাটতে দেব না, তাঁদের নামে রেশন তুলব, লক্ষ্মীর ভাণ্ডার হবে মৃতের নামে, সরকারি প্রকল্পের টাকা তোলা হবে, ভোট বৈতরণী পার হতে হবে, এটাই তৃণমূলের লক্ষ্য। মৃতদের নিয়ে মিছিল করুক না! ৩৪ লক্ষ বাদ দিয়েছে তো! অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ১ লক্ষ লোক নিয়ে যাবে। এটাই তো আদর্শ সময়! এখনও SIR কমপ্লিট হয়নি, হলে আরও বাদ যাবে। এই ৩৪ লক্ষের মধ্যে অন্তত ৩৪ জনকে নিয়ে তো মিছিল করা উচিত!"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget