এক্সপ্লোর

Uluberia News: মহিলা জুনিয়র চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ, ঘাড়ে ঘুষি, ধর্ষণের হুমকি শেখ বাবুলালের, অস্থায়ী হোমগার্ডকে গ্রেফতার!

অভিযোগ, মারধর ও ধর্ষণেরও হুমকি দিয়েছে ওই হোমগার্ড।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • উলুবেড়িয়ায় মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার ২.
  • পুলিশ অফিসার পরিচয়ে মারধর ও ধর্ষণের হুমকি.
  • রোগী দেখা নিয়ে বচসা, পরে হেনস্থার অভিযোগ.
  • হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, লিখিত অভিযোগ দায়ের।

সুনীত হালদার, হাওড়া: ফের সরকারি হাসপাতালে 'নিগৃহীত' মহিলা জুনিয়র ডাক্তার। সিভিক ভলান্টিয়ারের পর এবার হোম গার্ড। কালীপুজোর সন্ধ্যেয় মহিলা জুনিয়র চিকিৎসককে হেনস্থার অভিযোগ। হাওড়ার উলুবেড়িয়ায় পুলিশ অফিসার পরিচয়ে মহিলা জুনিয়র চিকিৎসককে হেনস্থার অভিযোগে, অস্থায়ী হোমগার্ড সহ গ্রেফতার ২। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে চাঞ্চল্য। ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। 

অভিযোগ, মারধর ও ধর্ষণেরও হুমকি দিয়েছে ওই হোমগার্ড। উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত ধৃত ওই অস্থায়ী হোমগার্ডের নাম শেখ বাবুলাল (৩৫)।                                   

পুলিশ সূত্রে খবর, সোমবার এক আত্মীয়াকে নিয়ে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান ধৃত শেখ বাবুলাল। তার সঙ্গে ছিলেন জনা দশেক লোকজন। ওই বিভাগেই কর্মরত ছিলেন ওই মহিলা জুনিয়র চিকিৎসক। পুলিশ সূত্রে খবর, রোগী দেখাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, পুলিশের পরিচয় দিয়ে ওই হোমগার্ড মহিলা চিকিৎসকের ওপর চড়াও হয়। তাঁকে মারধরও করা হয়। এমনকি বাধা দিতে গেলে দেওয়া হয় ধর্ষণের হুমকি। পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা চিকিৎসকের উপর 'চড়াও' হোমগার্ড। 

অভিযোগ, ওই আত্মীয়ার শারীরিক পরীক্ষার পর রেস্টরুমে বসেছিলেন তিনি। সেইসময়, দলবল নিয়ে তাঁর ওপর চড়াও হয় শেখ বাবুলাল। অশ্লীল ভাষায় গালিগালাজ, ঘাড়ে ঘুষি থেকে হাত মুচকে দেওয়া হয় তাঁর। এমনকী, রাস্তায় বেরোলে ধর্ষণেরও হুমকি দেওয়া হয় ওই মহিলা চিকিৎসককে। রাতেই উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

তরুণীর অভিযোগ, ঘটনার সময় সেখানে কোনও নিরাপত্তারক্ষী ছিল না, কাউকে ডেকেও সাহায্য পাওয়া যায়নি। হাসপাতালে মেয়েদের নিরাপত্তাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে।       

এদিকে, সম্প্রতি ঘটে যাওয়া দুর্গাপুরকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।  রাজ্যপাল যখন এই প্রশ্ন তুলছেন, তখন কালীপুজোর উদ্বোধন থেকে কেন্দ্রীয় রিপোর্ট উল্লেখ করে কলকাতাকে নিরাপদতম শহর বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।                                          

                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget