এক্সপ্লোর

Dada Boudi Biriyani: ৩ কিলো চাল দিয়ে বিরিয়ানি করলেন, বিক্রি হল মাত্র ৩ প্লেট! কীভাবে শুরু হয়েছিল ব্যারাকপুরের দাদা-বৌদির হোটেল?

Dada Boudi Biriyani : দাদা-বৌদি হোটেলের নির্মাতা সেই সন্ধ্যা সাহাকে এবিপি আনন্দ সম্মানিত করেছে বাণিজ্যে সেরা বাঙালি হিসেবে

কলকাতা: বিভূতিভূষণের হাজারি ঠাকুরের যেমন ছিল আদর্শ হিন্দু হোটেল, তেমনই তাঁর ছিল জনতা হিন্দু হোটেল। হাজারি ঠাকুরের মতোই সততা আর পরিশ্রমের ফল আজ তাঁর হাতের মুঠোয়। লখনউ, হায়দরাবাদের পরে যেন বিরিয়ানির নতুন এক ঘরানার জন্ম তাঁর সংস্থার হাত ধরে। কেউ বলেন ব্যারাকপুর ঘরানা, আবার কেউ রসিকতা করে বলেন, বিরিয়ানিতে বিপ্লব। তিনি সন্ধ্যা সাহা। ব্যারাকপুরের দাদা বৌদির হোটেল শুরু হয়েছিল যাঁদের হাত ধরে, সেই বৌদিই হলেন এই সন্ধ্যা সাহা। 

স্বামী বাজার করতেন আর স্ত্রী রান্না। প্রথম প্রথম পাওয়া যেন শুধু রুটি, ডাল আর সবজি। কিন্তু বৌদির রান্না একবার যাঁরা খেতেন, তাঁরা আর অন্য হোটেলমুখো হতেন না। এ যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। আপ্যায়ন আর হাতযশে, অল্প কিছুদিনের মধ্যে জনতা হিন্দু হোটেল হয়ে উঠল দাদা-বৌদির হোটেল। সন্ধ্যা সাহা বলছেন, 'আমি নিজে রান্না করতাম। এ বলত বৌদি রেখে দেবেন, ও বলত বৌদি করে দেবেন। সেই থেকেই দাদা দাদা, বৌদি বৌদি।  অনেক কষ্ট করেছি। টালির হোটেলে জল পড়ত। ওখানেই আমরা দুজন থেকেছি দুটো বাচ্চা নিয়ে। একটা বস্তা আর বেডকভার পেতে ঘুমিয়েছি।'

শুরুটা যদি হয় টেস্ট ম্যাচ, তার পরেরটা টি-টোয়েন্টি। কলকাতা পেরিয়ে ব্যারাকপুরের একটা ছোট্ট হোটেলের, একটা পদের টানে যে দেশ-বিদেশ থেকে মানুষ ছুটে আসবে, তা কেউ কল্পনাই করতে পারেননি। তার বিরিয়ানি প্রেমের হাত ধরে আজ সিপাহী বিদ্রোহের শহর হয়ে উঠেছে সকালের গন্তব্য। তবে শুরুর দিকের সেই লড়াইয়ের দিনগুলি আজও ভোলেননি তিনি। সন্ধ্যা সাহা বলছেন, '৩ কিলো চাল দিয়ে বিরিয়ানি তৈরি শুরু করি। সকাল সাড়ে ৯টার মধ্যে নামিয়ে দিতাম। সেই বিরিয়ানিই রাত ১১টা পর্যন্ত হয়তো ৩ থেকে ৪ প্লেট বিক্রি হত।' পাঁচ হাজার টাকা নিয়ে যে ব্যবসার শুরু তার নাম এখন লোকের মুখে মুখে। তিনি দেখিয়ে দিয়েছেন পরিশ্রম ও দক্ষতায় বাঙালি ব্যবসাতেও আকাশ ছুঁতে পারেন।

দাদা-বৌদি হোটেলের নির্মাতা সেই সন্ধ্যা সাহাকে এবিপি আনন্দ সম্মানিত করেছে বাণিজ্যে সেরা বাঙালি হিসেবে। এই পুরস্কার পেয়ে তিনি বলছেন, 'ছোট ছোট ছেলেদের নিয়ে কাজ করেছি। এই কাজ করে যে এই জায়গায় আসতে পেরেছি, ভীষণ ভাল লাগছে। খুব খুশি। যখন দোকানদারি শুরু করি, তখন ডাল, মাছ, ভাত এগুলোই করতাম। তারপরে বড় ছেলে বলে, মা বলো না বিরিয়ানি করব। ওর বাবা একেবারেই রাজি ছিলেন না। তখন ওর মামা অফিস আসত কলকাতায়। ছেলে মামাকে বলল, একটা হাঁড়ি এনে দিলে বিরিয়ানি রান্না হবে। খুব জোর করে একটা হাঁড়ি আনিয়ে শুরু হল বিরিয়ানি রান্না। আর এখন তো ব্যারাকপুরের অলিতে গলিতে বিরিয়ানির দোকান। সবাই দাদা-বৌদির সঙ্গে পাল্লা দিতে চায়। একসময়ে টালির চালের হোটেল ছিল এখন সাত তলা বিল্ডিং হয়েছে। ভীষণ খুশি। আমায় জনতাই দাদা-বৌদি বানিয়েছে।

আরও পড়ুন: Bohurupi and Pushpa 2: লালফিতের গেরোয় বাংলাদেশে মুক্তি আটকে 'বহুরুপী' ও 'পুষ্পা ২'-র! কী প্রতিক্রিয়া শিবপ্রসাদের?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রেসিডেন্সি রেঞ্জের IG
Laketown News | ৬ বছরের শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'! লেকটাউন এলাকার বাসিন্দা শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget