এক্সপ্লোর

LPG Crisis: সিলিন্ডার মজুত করা হচ্ছে কি ? রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে লেক গার্ডেন্সে এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা

EB Raid In Lake gardens: গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছে কি না দেখতে গ্যাস সেন্টারে এল এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: লেক গার্ডেন্সে গ্যাস এজেন্সির অফিসের বাইরে গ্রাহকদের ভিড়। গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছে কি না দেখতে গ্যাস সেন্টারে এল এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা।

আরও পড়ুন, 'যুবসাথী' নিয়ে বড় বার্তা ! নবান্নে প্রশাসনিক বৈঠকে কী জানালেন মুখ্যমন্ত্রী ? " কালকের মধ্যেই..."

কিশোর গ্যাস সার্ভিস সেন্টারে এদিন অভিযান চালিয়েছেন এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা। তাঁরা এখানে কথা বলে, জানার চেষ্টা করলেন যে, ওই স্থানে কোনও ব্ল্যাক মার্কেটিং হচ্ছে কিনা। তাঁদের থেকে আলাদা করে কেউ কিনছে কিনা। কলকাতার বিভিন্ন জায়গাতে এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ একইভাবে অভিযান চালাচ্ছে। অপরদিকে, উত্তর ২৪ পরগনার বাদুতে গ্যাস সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা পুলিশের। সিলিন্ডারের হিসেব মেলাতে স্টক রেজিস্টার চেক করে দেখছে পুলিশ। ঘাটতি যা বলা হচ্ছে, গোডাউনের স্টক দেখে অতটা মনে হচ্ছে না, প্রাথমিকভাবে ধারণা পুলিশের। ডানলপের কাছে গ্যাসের গোডাউনে অভিযান। ভারত গ্যাসের গোডাউনে অভিযান। রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হল স্টক। 

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে বাড়তে থাকা গ্যাস-সঙ্কট এবার শহরের অভিজাত বহুতলকেও ছুঁয়ে ফেলল!রান্নার গ্যাসের জোগানে টান পড়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বহুতলে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করে যাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তা চিঠিতে খোলাখুলি স্বীকার করে নিয়েছে LPG কর্তৃপক্ষ। সংসদে দাঁড়িয়ে পেট্রোলিয়ামমন্ত্রী দাবি করেছেন, দেশে গ্যাসের কোনও সঙ্কট নেই। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। কলকাতা শহরের আনন্দপুরে রয়েছে অভিজাত বহুতল আরবানা। এখানে পাইপলাইনে রান্নার গ্যাস সরবরাহ হয়। 
 
গত ১০ মার্চ LPG-র তরফে আরবানা কমিটিকে নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বহুতলে যেন গ্যাসের ব্যবহারে লাগাম টানা হয়। প্রতিকূল পরিস্থিতিতে রান্নার গ্যাসের সুষম বণ্টন বজায় রাখতে ওই বহুতলেরই নাগরিক কমিটি যাতে এবিষয়ে পদক্ষেপ করে, চিঠিতে LPG-র তরফে এমনই আর্জি জানানো হয়েছে। আর এই নোটিস পাওয়ার পরই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বহতল কর্তৃপক্ষ। দুপুর ২ টো থেকে বিকেল ৪টে এবং রাত ১১টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত আরবানার বহুতলে রান্নার গ্যাসের সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরবানার বাসিন্দা শ্রীরূপা পাণ্ডে : দুপুর ২টো থকে ৪টে পর্যন্ত বন্ধ থাকে। আর রাতে ১১টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত বন্ধ রাখছে। এটা ২-৩ দিন হল নতুন শুরু হয়েছে। 

প্রশ্ন: আপনাদের তো সিলিন্ডার বুকিং করতে হয় না। পাইপ দিয়ে গ্যাস সাপ্লাই হয়। ম্যানেজমেন্টের তরফে কী বলা হচ্ছে?

আরবানার বাসিন্দা শ্রীরূপা পাণ্ডে : ওরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করছে। যদি ভবিষ্যতে গ্যাসের ঘাটতি হয়, তার জন্য সময়টা ঠিক করা হয়েছে। 

প্রশ্ন: বিকল্প কিছু ভেবেছেন আগামী দিনে সমস্যা যদি আরও বাড়ে?

আরবানার বাসিন্দা শ্রীরূপা পাণ্ডে : প্যানিক তৈরি হচ্ছে সব জায়গায়। একটা ইন্ডাকশন ওভেন কিনে রাখা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget