এক্সপ্লোর

TMC News: বাইপাসের ধারে তৃণমূল ভবনের দুটি তলা দখলমুক্ত করল মালিক পক্ষ

Kolkata News: এই বাড়িটি মডার্ন ডেকরেটার্সের মালিক মন্টু সাহার। তাঁর দাবি, করোনার সময় এক বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। ২০২২ থেকে ২০২৩, এই এক বছরের জন্য চুক্তি হয়।

কলকাতা: বাইপাসের ধারে তৃণমূল ভবনের দুটি তলা দখলমুক্ত করল মালিক পক্ষ। তিন তলা ও চার তলা থেকে সব আসবাবপত্র বের করে দিয়ে সেখানে তালা ঝোলালেন মডার্ন ডেকরেটার্সের মালিক।

ভোটে ভরাডুবি হয়েছে! দল খান খান হয়ে গেছে! এবার মমতাপন্থী তৃণমূলের মাথার ছাদ নিয়েও কার্যত টানাটানি শুরু হয়েছে! কলকাতায় ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনের দুটি তলায় তালা ঝুলিয়ে দিয়েছে মালিক পক্ষ। বাইপাসের ধারে এই বাড়িটিই গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। ভোটের আগে এখানে ঘনঘন যাতায়াত ছিল তৃণমূল নেতাদের।

এই বাড়িটি মডার্ন ডেকরেটার্সের মালিক মন্টু সাহার। তাঁর দাবি, করোনার সময় এক বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। ২০২২ থেকে ২০২৩, এই এক বছরের জন্য চুক্তি হয়। বলা হয়, নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে ২০২৫ সাল পর্যন্ত। অভিযোগ, তারপর প্রায় দেড় বছর কেটে গেলেও এখনও বাড়ি ফেরত পাননি তাঁরা।

বাড়ি ফেরত পেতে ইতিমধ্যে প্রগতি ময়দান থানার দ্বারস্থ হয়েছে মালিক পক্ষ। তাঁদের দাবি, তৃণমূলের সঙ্গে তিন তলা ও চার তলা ভাড়া দেওয়ার কোনও চুক্তি হয়নি। এই পরিস্থিতিতে, মঙ্গলবার এই দুটি তলা থেকে সব আসবাবপত্র বের করে দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেয় মডার্ন ডেকরেটার্স কর্তৃপক্ষ। এদিকে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, '২০২৭-এর অক্টোবর পর্যন্ত চুক্তি রয়েছে। কাগজ থানায় পাঠিয়েছি। যেটা দখলমুক্ত করেছে সেখানে আমরা দখলই করিনি। দুটো চেয়ার টেবিল ছিল হয়ত।'

দিল্লিতেও 'ঘরছাড়া' হতে হয়েছে মমতা-পন্থী তৃণমূলকে। বিদ্রোহী সাংসদ পার্থ ভৌমিকের বাংলো থেকে অফিস সরাতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। কলকাতাতেও তাদের মাথাব্য়থা বাড়ছে। 

তৃণমূলের পার্টি অফিসে আধার কার্ড
রাজ্যে পালাবদল হওয়ার পর তৃণমূলের অনেক পার্টি অফিসে বিক্ষোভ দেখা গিয়েছে। বিভিন্ন পার্টি অফিস থেকে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে নানা জিনিস উদ্ধার হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তৃণমূলের পার্টি অফিসে রাশি রাশি আধার কার্ড পাওয়া গেল। তৃণমূলের অফিসে মিলল প্রচুর জব কার্ড। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যানিং ১ নম্বর ব্লকে থুমকাটিতে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কার্যালয়ের পাশেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তৃণমূল নেতার বাড়িতে চড়াও হয় স্থানীয়রা। ক্যানিং ১ নম্বর ব্লকে থুমকাটির পাশেই পার্টি অফিস থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড, জব কার্ড সহ একাধিক সাদা থান। এলাকার মানুষের থেকে কাটমানি নিতেন এই ব্যক্তি।

Advertisement

সেরা শিরোনাম

Dengue: আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
Suvendu Adhikari: তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
Kunal Ghosh: লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Advertisement

ভিডিও

Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের
Food Safety Raid| খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চোখ কপালে তোলার মত ছবি ধরা পড়ল শহরের একের পর এক হোটেল রেস্তোরাঁয়। Chok Bhanga 6ta
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget