এক্সপ্লোর

Bashirhat TMC inner clash: বসিরহাটে পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

শনিবারের পর রবিবার আবার পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিশাল মিছিল করা হয় বসিরহাট শহরে। তবে প্রতিবাদ মিছিলের মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর।

আব্দুল ওয়াহাব, বসিরহাট: বসিরহাট দক্ষিণ বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। শনিবারের পর রবিবার আবার পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিশাল মিছিল করা হয় বসিরহাট শহরে। তবে প্রতিবাদ মিছিলের মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর। সূত্র মারফৎ জানা গিয়েছে, এদিন পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভ আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে হঠাৎই ঝামেলা বেঁধে যায়। অভিযোগ উঠেছে যবু তৃণমূল সভাপতি সুরজিত মিত্রের ছেলের বিরুদ্ধে। স্থানীয় বিধায়ককে ধাক্কা মারার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। 

রবিবার বিকেলে বসিরহাট দক্ষিণ বিধানসভার শহর ও পঞ্চায়েতের কয়েক হাজার নেতা কর্মীদের নিয়ে পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বসিরহাট টাউন হল থেকে মিছিল শুরু করে বসিরহাট থানার সামনে শেষ হয় সেই মিছিল। সেখানে খানিকক্ষণ অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন বিধায়ক। কিন্তু তখনই নাকি সভার সামনে আচমকাই ঝামেলা লেগে যায়। যদিও অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ২ টোটো ইউনিউনের ঝামেলা হয়, তখনই সেই এলাকা খানিকটা উত্তপ্ত হয়ে উঠেছিল। 

রাজ্যর যুব তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক সুরজিত মিত্র এই ঘটনার প্রসঙ্গে বলেন, ‘এমন অভিযোগের কোনও সত্যতা নেই। সেখানে টোটোর টাকা পয়সা নিয়ে ২ টোটো চালকের মধ্যে ঝামেলা হয়। কিন্তু বিধায়ককে ধাক্কা মারার ঘটনা একদমই সত্যি নয়।’ যাকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে সেই বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ও এক প্রকার স্বীকার করে নিয়েছেন অভিযোগ। তিনি বলেন, ‘আমাকেই টার্গেট করা হয়েছিল কিনা জানা নেই। তবে সেখানে যখন ঝামেলা হচ্ছিল, তখনই আমার দিকে প্রচুর মানুষের ভিড় চলে আসে। সেই পরিস্থিতিতে ধাক্কা লেগে যায় আমার। তবে পুরো বিষয়টা ইচ্ছেকৃত না বলেই আমার মনে হয়।’

জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘পুরো ঘটনার খবর আমার কানে এসেছে। তবে যাই হয়ে থাকুক না কেন, তা তদন্ত সাপেক্ষ।’

সেরা শিরোনাম

Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget