এক্সপ্লোর

Vande Bharat Express : আবার সমস্যায় বন্দে ভারত, ভাঙল পাদানি !

Vande Bharat Express: আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটি  সকাল ৭.৩০ থেকে ৮.৩০ পর্যন্ত দাঁড়িয়ে ছিল ভেদিয়ায়।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে। কামরার পা-দানি ভেঙে যাওয়ায় প্রায় একঘন্টা আটকে পড়ল বন্দে ভারত। ট্রেনটি দাঁড়িয়ে পড়ল ভেদিয়া স্টেশনে।  

কী ঘটেছিল

আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটি  সকাল ৭.৩০ থেকে ৮.৩০ পর্যন্ত দাঁড়িয়ে ছিল ভেদিয়ায়। রেলসূত্রে জানা গিয়েছে,  কামরার পা-দানি ভেঙে যাওয়ায় ভেদিয়া স্টেশনে ঘণ্টা খানেক আটকে ছিল আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কোনও কারণে প্লাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই একাধিক কামরার সিঁড়ি ভেঙে যায় বলে অনুমান। পরে রেলের তৎপরতায়  মেরামতির পর ছাড়ে ট্রেনটি। 

আরও পড়ুন :

শাহজাহানের সাম্রাজ্যে ইডি , ছুটে এল রাজ্য পুলিশ ! আজ কী করল তারা ? 

গতবছর ১ জানুয়ারি থেকে যাত্রী পরিষেবা শুরু হয়  প্রিমিয়াম ট্রেন বন্দে ভারতে।  এরপর শৌচাগারে জলের অভাব, দরজা ঠিকঠাক না খোলা, চা-জলখাবার সময় মতো যাত্রীদের কাছে পৌঁছে দিতে না-পারার মতো একাধিক অভিযোগ ওঠে প্রথম দিন থেকে। প্রথম দিনই অভিযোগ ওঠে খাবারের মান নিয়ে।  যাত্রী পরিষেবা শুরুর করার পর একাধিকবার পাথর-হামলার মুখে পড়ে ভারতীয় রেলে ফ্ল্যাগশিপ ট্রেন 'বন্দে ভারত'। এসি খারাপ হয়ে যাওয়ার অভিযোগও উঠেছিল, আর এবার ভাঙল ট্রেনের কামরার পাদানি। 

এর আগেও হাওয়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারতের পরিষেবা নিয়ে বিপত্তি হয়। হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল গত বছর অগাস্ট মাসে । তার জেরে  স্থগিত হয়ে যায় সকালের হাওড়া-এনজেপি বন্দে ভারতের যাত্রা। পরিবর্তে একই রুটে, বন্দে ভারতের যাত্রীদেরকে নিয়ে রওনা দেয় যুবা এক্সপ্রেসের কোচ। স্পেশাল ট্রেন হলেও, বন্দে ভারতের মানের পরিষেবা না পাওয়ায় হাওড়া স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভ হয় তখন।  প্রিমিয়াম ট্রেনের টিকিট কেটেও কেন দেওয়া হল সাধারণ আইসিএফ কোচের ট্রেন? প্রশ্ন তুলে হাওড়া স্টেশনেই তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন যাত্রীরা। বন্দে ভারতের পরিবর্তে যে ট্রেন সেদিন দেওয়া হয়েছিল, তাতে ছিল না জল। একাধিক বগিতে কাজ করছিল না শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। তা নিয়ে চলে যাত্রী বিক্ষোভ। এর জেরে প্রায় ১ ঘণ্টা পর হাওড়া থেকে ছেড়েছিল ট্রেন।  

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বুধবার ছাড়া ট্রেনটি চলে সপ্তাহে ৬ দিন।  সময় লাগে সাড়ে ৭ ঘণ্টা।               

 

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget