এক্সপ্লোর

Sandeshkhali ED Raid : শাহজাহানের সাম্রাজ্যে ইডি , ছুটে এল রাজ্য পুলিশ ! আজ কী করল তারা ?

TMC Leader Sheikh Shahjahan : ১৯ দিন পর আবার শেখ শাহজাহানের ডেরায় ইডি। এবার অনেক বেশি প্রস্তুতি নিয়ে। আর এবার রাজ্য পুলিশকেও দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। 

আবীর দত্ত, প্রকাশ সিনহা, সন্দেশখালি : সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। আক্রান্ত হয়েছিল সংবাদমাধ্যম, কেন্দ্রীয় বাহিনী। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছিল। একেবারে প্রেস বিবৃতি জারি করে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল ইডি! সেই ঘটনার ১৯ দিন পর আবার শেখ শাহজাহানের ডেরায় ইডি। এবার অনেক বেশি প্রস্তুতি নিয়ে। আর এবার রাজ্য পুলিশকেও দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। 

সন্দেশখালিতে শেখ শাহজাহানের ডেরায় ইডি-র অভিযানে পুলিশি তৎপরতা বুধবার শুরু থেকেই চোখে পড়ার মতই। ৫ জানুয়ারি সন্দেশখালিকাণ্ডের পর এদিন  রাজ্য পুলিশকে দেখা গেল সক্রিয় ভূমিকায়। এদিন সকাল সাতটা নাগাদ সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে যান ইডি-র ৬ জন অফিসার। কেন্দ্রীয় বাহিনীর ১২৫ জন জওয়ান এলাকা ঘিরে ফেলে। দুর্গের চেহারা নেয় গোটা এলাকা।

আগে থেকেই এলাকায় হাজির ছিল স্থানীয় পুলিশ। সিনিয়র অফিসার, কনস্টেবল সহ রাজ্য পুলিশের ৩৫ জন সদস্য শেখ শাহজাহানের বাড়ির চত্বরে উপস্থিত হয়ে যান। RAF-এর মহিলা সদস্যদেরও মোতায়েন করা হয়। পাঁচই জানুয়ারি সন্দেশখালিতে রেশন বন্টন দুর্নীতির তদন্তে গিয়ে মার খেতে হয়েছিল ইডি-র আধিকারিকদের। ভেঙে দেওয়া হয়েছিল তাঁদের গাড়ি। এদিন ২৫টি গাড়ি নিয়ে সন্দেশখালি অভিযানে যায় ইডি ও সিআরপিএফ। স্থানীয় পুলিশের তরফে সেই সব গাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।

এদিনও শেখ শাহজাহানের বাড়ি ছিল তালাবন্ধ। ভিতর থেকে কারও সাড়াশব্দ মেলেনি। পুলিশকে সার্চ ওয়ারেন্ট দেখিয়ে প্রথমে চাবির সাহায্যে বাড়ির তালা খোলানোর চেষ্টা করে ইডি। কিন্তু তাতে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত চাবিওয়ালাকে দিয়ে তালা ভাঙিয়ে শেখ শাহজাহানের বাড়ির ভিতরে ঢোকেন ইডি-র তদন্তকারীরা। পলাতক শেখ শাহজাহানের বাড়িতে ভিতরে যখন ইডি-র তল্লাশি অভিযান, বাইরে তখন ছিল কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশের কড়া নিরাপত্তা।  

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ এবং সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহানের তিনটি ঠিকানাতেই বুধবার হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।  গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের যে বাড়িতে তালা ভাঙতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি এবং সিআরপিএফ। এদিন রাজ্য পুলিশ ও সাক্ষীদের উপস্থিতিতে তালা ভেঙে সেই বাড়িতে ঢোকেন ইডি-র আধিকারিকরা। সকাল ৭ ৪৩ মিনিটে শেখ শাহজাহানের বাড়ির ভিতরে ঢোকেন ইডি-র তদন্তকারীরা। ইডি-র ওপর হামলার ঘটনায় প্রায় তিন সপ্তাহ কাটতে চললেও, তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা।  

আরও পড়ুন :

১১ ডিগ্রির কাঁপুনির পরই তাপমাত্রায় বিরাট লাফ !

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget