এক্সপ্লোর

বারাণসীর ধাঁচে কলকাতার বাবুঘাটে শুরু হবে গঙ্গা আরতি, শুরু প্রস্তুতি

মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই বাবুঘাটে গঙ্গা আরতির জন্য জায়গা চিহ্নিত করে ফেলেছে কলকাতা পুরসভা। বাবুঘাটে, যেখানে দুর্গাপুজোর বিসর্জন হয়, সেই ঘাটটিকেই গঙ্গা আরতির জন্য চূড়ান্ত করা হয়েছে। 

অর্ণব মুখোপাধ্যায়, তুহিন চক্রবর্তী ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা: পরিকল্পনা সারা। বারাণসীর ধাঁচে কলকাতার বাবুঘাটে শুরু হবে গঙ্গা আরতি। শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। পুরসভা সূত্রের খবর, আগামী সপ্তাহে ব্লু-প্রিন্ট জমা দেবে দুই সংস্থা। চূড়ান্ত হয়ে গেলে, বাবুঘাট সাজিয়ে তোলার দায়িত্ব দেওয়া হবে একটি সংস্থাকে।

বারাণসীর বিখ্যাত গঙ্গা আরতি যা দেখতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে, এবার সেই দৃশ্যেরই অবতারণা হতে চলেছে বাবুঘাটে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই বাবুঘাটে গঙ্গা আরতির জন্য জায়গা চিহ্নিত করে ফেলেছে কলকাতা পুরসভা। বাবুঘাটে, যেখানে দুর্গাপুজোর বিসর্জন হয়, সেই ঘাটটিকেই গঙ্গা আরতির জন্য চূড়ান্ত করা হয়েছে। 

পুরসভা সূত্রে প্রকাশ করা হয়েছে এই দুটি ছবি। এটি বাবুঘাটের এখনকার ছবি। গঙ্গা আরতির জন্য এই ঘাট প্রস্তুত হয়ে গেলেন, তা কেমন দেখতে লাগবে, সেই ছবিও প্রকাশ করেছে পুরসভা।

এছাড়াও গঙ্গার ঘাটে যে গঙ্গা মূর্তি বসানো হবে এবং গঙ্গা আরতির জন্য প্রদীপ ও কর্পূরদানিও ঠিক করে ফেলা হয়েছে। পরিকল্পনা আছে, গঙ্গা আরতির জন্য যে ঘাটটি নির্দিষ্ট করা হয়েছে, তার দু-পাশে সিঁড়ি দিয়ে নেমে গঙ্গায় প্রদীপ ভাসাতে পারবেন ভক্তরা।

ঠিক ২০ দিন আগে, বারাণসীর ধাঁচে কলকাতাতেও গঙ্গা আরতির পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর হয় কলকাতা পুরসভা। মিলেনিয়াম পার্ক থ্রি এবং বাবুঘাটের ২টি জায়গা পরিদর্শন করেন মেয়র। তারই ভিত্তিতে বেছে নেওয়া হয় বাবুঘাটকে।

কলকাতা পুরসভা সূত্রের খবর, গঙ্গা আরতির জন্য কীভাবে বাবুঘাটকে সাজিয়ে তোলা হবে, সে জন্য আগামী সপ্তাহেই ২টি সংস্থা, নীল নকশা জমা দেবে। তার মধ্যে চূড়ান্ত দায়িত্ব দেওয়া হবে একটি সংস্থাকে।

বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বারণসীতে গঙ্গা আরতি দেখতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। বারাণসীর গঙ্গার তীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বারবার এই ভূমিকায় দেখা গেছে! কয়েকমাস আগে উত্তরপ্রদেশ সফরে গিয়ে বারণসীর গঙ্গা আরতি দেখে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বারাণসীর ধাঁচে এবার কলকাতায় গঙ্গা আরতি। তৃণমূলকে নকল-কটাক্ষ বিজেপির। এই ইস্যুতে তৃণমূল ও বিজেপিকে একবন্ধনীতে ফেলে সমালোচনায় সরব হয়েছে সিপিএম।

আস্থা-ভক্তি মনের বিষয় তার সঙ্গে রাজনীতির যোগসূত্রই নেই। কিন্তু গত কয়েকবছরে ভারতীয় রাজনীতিতে বারবার কৌশলে রাজনীতির সঙ্গে ধর্মকে জড়িয়ে দিয়ে ভোট টানার অভিযোগ উঠেছে! চড়া হিন্দুত্ব বনাম নরম হিন্দুত্ব, এই ইস্য়ু বারবার জল্পনা উস্কে দিয়েছে রাজনৈতিক মহলে। এই আবহেই কলকাতায় শুরু হচ্ছে গঙ্গা আরতি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget