এক্সপ্লোর

Vegetable Price Hike: আকাশছোঁয়া আনাজের মূল্য, ক্ষুব্ধ ক্রেতারা, কবে কমবে সবজির দাম?

Market Price Hike: রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযান সত্ত্বেও, এখনও আকাশ ছোঁয়া অধিকাংশ সবজির দাম। লঙ্কা থেকে টম্যাটো, পটল থেকে ঢেঁড়শ ছুঁলেই পুড়ছে হাত।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আনাজের দাম (Vegetable Price Hike) আকাশছোঁয়া। রাজ্য সরকারের টাস্ক ফোর্স অভিযান চালালেও বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ক্রেতার। সোমবারও কলেজ স্ট্রিট মার্কেটে অভিযান চালায় টাস্ক ফোর্স। দাম খতিয়ে দেখেন তাঁরা।

সবজির দামে আগুন: বর্ষা আসতে না আসতেই খুচরো বাজারে অগ্নিমূল্য শাক-সবজি। বাজারে গিয়ে পকেট খালি হয়ে গেলেও ভরছে না ব্যাগ। কারণ যা দাম, তাতে হাতে ছেঁকা খাওয়ার জোগাড়। কাঁচা লঙ্কা থেকে শুরু আদা, বরবটি থেকে পটল-বেগুন-ঝিঙে, দামের জেরে জেরবার আম-বাঙালি। শহর থেকে জেলায়, একই ছবি সব জায়গায়।                             

আকাশছোঁয়া আনাজের মূল্য: রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযান সত্ত্বেও, এখনও আকাশছোঁয়া অধিকাংশ সবজির দাম। লঙ্কা থেকে টম্যাটো, পটল থেকে ঢেঁড়শ ছুঁলেই পুড়ছে হাত। গতকাল, সোমবার কলেজ স্ট্রিট বাজারে কাঁচালঙ্কা ডাবল সেঞ্চুরি করেছে। টম্যাটো ১১০-১২০ টাকা কেজি। বেগুনের দাম ঘোরাফেরা করছে ৮০-১০০ টাকার মধ্যে। পটল বিকোচ্ছে ৮০ টাকায়, ঢ্যাঁড়সও ৮০ টাকা কেজি। এই পরিস্থিতিতে সেখানে অভিযান চালায় রাজ্য সরকারের টাস্ক ফোর্স। দাম খতিয়ে দেখেন তাঁরা। বেশ কয়েকজন ক্রেতা সবজির দাম নিয়ে তাদের সামনে ক্ষোভ উগরে দেন।                  

কবে কমবে আনাজের দাম?

সবজিতে আগুন, লাগছে ছ্যাঁকা। কবে কমবে সবজির দাম? রাজ্যের টাস্ক ফোর্সের সদস্য কমল দে বলেন, “বাইরে থেকে আসে টম্যাটো বাইরে দাম কমলে এখানে কমবে। সবজির দাম কমতে শুরু করেছে, আগামী কয়েকদিনে আরও কমবে দাম।’’ বাজারে বাজারে এই হানায় কি আদৌ কাজ হবে? কবে কমবে দাম? সেই প্রশ্ন ঘোরফেরা করছে মধ্যবিত্ত-মনে।

গত সপ্তাহ থেকেই সক্রিয় হয়েছে রাজ্য সরকারের তৈরি করে দেওয়া টাস্ক ফোর্সের। এর আগে সল্টলেকের বিভিন্ন বাজার সহ ব্য়ারাকপুর, বারুইপুর ও হাওড়াতেও চলে নজরদারি চালিয়েছিল তারা। বাজারের কী পরিস্থিতি, কোনও ব্যবসায়ী বেশি দাম নিচ্ছেন কি না, জোগান ঠিক আছে কি না, খতিয়ে দেখা হয়। শহর এবং জেলার বাজারের  সব দিক খতিয়ে দেখে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দেবে তারা।                         

আরও পড়ুন: Hair Thinning: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: দুর্নীতির টাকা কি শুধু ইন্দ্রনীল সেনের কাছেই গেছে? নাকি তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টেও ঢুকেছে?
দুর্নীতির টাকা কি শুধু ইন্দ্রনীল সেনের কাছেই গেছে? নাকি তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টেও ঢুকেছে?
জনগণনার জেরে পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? কবে থেকে পরীক্ষা শুরু?
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget