এক্সপ্লোর

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

Netaji Subhash Chandra Bose: সোশ্যাল মিডিয়ায় নেতাজীকে নিয়ে অবমাননাকর ১০৮টি পোস্ট সরানো হয়েছে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর দায়ের হল ছয়টি FIR. সোশ্যাল মিডিয়ায় নেতাজীকে নিয়ে অবমাননাকর ১০৮টি পোস্ট সরানো হয়েছে। এই মামলায় ইতিমধ্যে গ্রেফতারের সংখ্যা ১। একদিন আগেই এ নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া আইনি পদক্ষেপ করার নির্দেশ দেন। প্রয়োজনে গ্রেফতারির নির্দেশও দেন তিনি। আর তার পরই সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। (Netaji Subhash Chandra Bose)

নেতাজীকে নিয়ে বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট চোখে পড়ছিল। প্রকাশ্য মঞ্চেও অপমানজনক মন্তব্য করা হচ্ছিল। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়। সেই আবহে গতকাল নবান্নের সভাঘর থেকে কড়া বার্তা দেন শুভেন্দু। জানিয়ে দেন, পশ্চিমবঙ্গের মাটিতে এসব চলবে না। নেতাজীকে নিয়ে কুরুচিকর পোস্ট বা মন্তব্য করলে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় কড়া পদক্ষেপ করা হবে। গ্রেফতার করার নির্দেশও দেন তিনি। (Suvendu Adhikari)

আরও পড়ুন: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

আর তার পরই রাজ্য পুলিশের তরফে ছয়টি FIR দায়ের করা হয়। গ্রেফতার করা হয়েছে একজনকে। সোশ্যাল মিডিয়ায় নেতাজীকে নিয়ে যে সমস্ত পোস্ট ছিল সোশ্যাল মিডিয়ায়, তার মধ্যে থেকে গতকাল গভীর রাত পর্যন্ত ১০৮টি পোস্ট সরানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আরও বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। যাঁদের বিরুদ্ধে FIR দায়ের হচ্ছে, তাঁদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্যে কড়া পদক্ষেপ করা হবে বলে একদিন আগেই কড়া বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, "ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির যে সিস্টেম রয়েছে, রাজ্য সরকারের তরফে পদক্ষেপ করার ব্যবস্থা করছি। নির্দিষ্ট ধারায় গ্রেফতারির নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশকে। আর যাঁরা দুঃসাহস দেখিয়েছেন, আমি তাঁদের অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব, তাঁরা যে দুঃসাহস দেখিয়েছেন, তা ভাল নয়। এটা পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ ভালভাবে নিচ্ছে না এটাকে। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন। নিজেদের পোস্ট ডিলিট করুন এখনই। ডিলিট করলেই যে ছাড় পাবেন, তা নয়। নির্দিষ্ট ধারায় পুলিশ ব্যবস্থা নেবে। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ নিজেই সিদ্ধান্ত নেবে। আমরা হস্তক্ষেপ করব না।"

শুভেন্দু আরও বলেন, "পশ্চিমবঙ্গের মাটিতে এসব চলবে না। সরকার এব্যাপারে জিরো টলাব়্যান্স নীতি নিয় চলছে। বরদাস্ত করা হবে না। আমরা নেতাজী সুভাষচন্দ্র বসুকে সম্মান করি। দিল্লিতে নেতাজীর মূর্তি রয়েছে কর্তব্যপথে। সেটাই বিজেপি-র অবস্থান। পশ্চিমবঙ্গ থেকে ফেসবুক বা অন্যত্র যে সব পোস্ট হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। যে বা যাঁরা ওই সব পোস্ট করেছেন, তাঁদের নির্দিষ্ট ধারায় গ্রেফতার করা হবে। কোনও রাজনৈতিক দল বা জনপ্রতিনিধি হস্তক্ষেপ করবেন না তাতে। সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া ক্রাইম এবং পুলিশের এক্তিয়ারে যা আছে...সোশ্যাল মিডিয়ায় যা আছে, তা ডিজিপি দেখে নেবেন। STF, সাইবার সেল, সিআইডি, আইবি, সবার সাহায্য নেওয়া হবে। অন্য কোনও সংযোগ আছে কি না, কারা লাইক-শেয়ার করেছেন, কারা কমেন্ট করেছেন, তাঁরা পশ্চিমবঙ্গের নাগরিক কি না, তা দেখে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে গ্রেফতারও করতে। আইন সবার জন্য সমান। তিনি মন্ত্রী হোন, সাংসদ হোন, বিধায়ক হোন, যে দলেরই হোন, যেই হোন, যে দলেরই হোন, সরকারি কর্মী, পুলিশকর্মী হলেও আইন সমান ভাবে প্রয়োগ করা হবে।"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Advertisement

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget