এক্সপ্লোর

'আমরা পুজোয় থিমের বিরোধী নই', বিতর্কের মুখে এবার সুর নরম বিশ্ব হিন্দু পরিষদেরও? এখন তারা বলছে ...


ময়ূখ ঠাকুর চক্রবর্তী, দীপক ঘোষ, কলকাতা : পশ্চিমবঙ্গে এসে দুর্গাপুজোয় প্য়ান্ডেলের পাশে আমিষ বিক্রি বন্ধের দাবি তুলেছেন মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। এর আগে শোরগোল ফেলেছিল বিশ্ব হিন্দু পরিষদের পুজো সংক্রান্ত বার্তা। থিম থেকে মাতৃপ্রতিমা, দুর্গাপুজো নিয়ে সম্প্রতি একের পর এক বার্তা দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। যা ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। উঠেছে নানা প্রশ্নও। এখন আবার শিরোনামে বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর বাঙালির খাওয়া-দাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য। পুজোর সময় আমিষভোজী বাঙালিকে 'ধার্মিক নয়, পাখণ্ডী ' বলায় গর্জে উঠেছে বাঙালি।  বিতর্কের আবহে শেষ পর্যন্ত সম্ভবত কিছুটা সুর নরম করল বিশ্ব হিন্দু পরিষদ। 

বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর দাবি, “প্যান্ডেলের পিছনে নোংরা নোংরা, অপবিত্র খাবার তৈরি করা হয়। আমার এটা একেবারেই পছন্দ নয়। আমি চাই, এবারের নবদুর্গা উৎসবে কলকাতার প্রত্যেক হিন্দু জেগে উঠুক এবং এই ধরনের মানুষকে বহিষ্কার করুক।” দুর্গাপুজোয় বাঙালি কোথায় কী খাবেন, তা নিয়ে মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে সমালোচনা। 

কয়েকদিন আগে দুর্গাপুজোর থিম নিয়েও বার্তা দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। থিমের নামে ধর্মীয় ভাবাবেগে আঘাত না করার আবেদন জানিয়েছিলেন সংগঠনের কেন্দ্রীয় মার্গদর্শক মণ্ডলীর সদস্য স্বামী নির্গুণানন্দ। তিনি বলেছিলেন, “ থিম বলে, লোক আকর্ষণের নামে, আমার ধর্মকে, আমার সংস্কৃতি বিকৃত করবেন না। এটা আবেদন। ”

বাঙালির দুর্গাপুজো মানেই সাবেকিয়ানার পাশাপাশি থিমের টক্কর। শিল্পের সঙ্গে আধুনিকতার মিশেল। আর সেই থিম দেখতেই পুজোর দিনগুলিতে মণ্ডপে মণ্ডপে উপচে পড়ে ভিড়। কিন্তু এবার সেই থিম নিয়েই কার্যত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের অন্দরে। বিশ্ব হিন্দু পরিষদের স্বামী নির্গুণানন্দ বলেছিলেন, “ বাংলাকে বাংলার মতো পুজো করতে দিন। এতে থিম বলে, লোক আকর্ষণের নামে, আমার ধর্মকে, আমার সংস্কৃতি বিকৃত করবেন না। এটা আবেদন। যদি হয়, তাহলে সত্যি আমরা বন্ধ করে... মূর্তির মধ্যে যে মাতৃত্ব, তাকে বজায় রেখে আপনারা মূর্তি গড়বেন, পুজো করবেন।”

এই নিয়ে কার্যত বিতর্ক চরমে ওঠে। সোশ্যাল মিডিয়ায় বাঙালিরা এই রকমের বার্তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। অর্থাৎ বাঙালি কীভাবে দুর্গাপুজো করবেন, পুজোয় কী ধরনের থিম হবে, এমনকী কোথায় কী খাবেন, কেন তা ঠিক করে দেবে কোনও সংস্থা?  
বিতর্ক তীব্র হওয়ার পর এবার কি অবস্থান কিছুটা স্পষ্ট করল বিশ্ব হিন্দু পরিষদ? এখন বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য মুখপাত্র বলছেন, 
“ আমরা থিমের কোনও বিরোধী নই। আমরা কোনও ফতোয়াও দিইনি। আমরা চেয়েছি, থিমটা এরকম হওয়া উচিত, আমাদের প্রস্তাব সেটা যেন অশাস্ত্রীয় না হয়। ”

হাতে আর মাত্র এক মাস। তারপরই ঢাকে কাঠি পড়বে। শারদোৎসবে মেতে উঠবেন আপামর বাঙালি। কিন্তু পুজোর আগেই একের পর এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। 
 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget