এক্সপ্লোর

Visva Bharati University: বিশ্বভারতীতে ব়্যাগিং অভিযোগ! ১ বছরের জন্য় সাসপেন্ড ৩ অভিযুক্ত

Ragging in Hostel: ফরাসি ভাষা বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে ব়্য়াগিং করার অভিযোগ সামনে এসেছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) হস্টেল কাণ্ডের রেশের মধ্যেই এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University ) সামনে এল ব়্যাগিংয়ের (Ragging) অভিযোগ। গত সোমবার ফরাসি ভাষা বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে ব়্য়াগিং করার অভিযোগ সামনে এসেছে। এই ক্ষেত্রে কড়া অবস্থান নিতে দেখা গিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। 

দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত তিন ছাত্রকে হস্টেল থেকে সেদিন রাতেই বহিষ্কার করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরে অভিযুক্ত তিন ছাত্র এবং অভিযোগকারী ছাত্রের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং অ্যান্টি র‍্যাগিং কমিটির (Anti Ragging Committee) সদস্যরা কথা বলেন। বুধবার রাতে ওই তিন ছাত্রকে দুটি সেমেস্টার অর্থাৎ এক বছরের জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে সাসপেন্ড (Suspend) করা হয়েছে। পাশাপাশি শাস্তি নিয়ে কোনও বক্তব্য থাকলে তা বলার সুযোগও দেওয়া হয়েছে অভিযুক্ত ছাত্রদের। শাস্তির বিষয়ে তাঁদের কিছু বক্তব্য থাকলে ১০ দিনের মধ্যে লিখিত আকারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। এদিকে ওই তিন ছাত্রের অভিভাবকদেরও ডাকা হয়েছিল। তাঁদের হাতে ওই তিন ছাত্রকে তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

সূত্রের খবর বিদেশি ভাষা বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে পূর্বপল্লি বয়েজ হস্টেলে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে তাঁরই তিন সহপাঠীর বিরুদ্ধে। ওই ছাত্র সরাসরি বিশ্ববিদ্যালয় কমিশনে (ইউজিসি) মেল করে অভিযোগ করেন। ইউজিসি (UGC) থেকে অভিযোগ পাওয়ার পরেই বিশ্বভারতী কর্তৃপক্ষ পদক্ষেপ করে। এই বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, 'দুটি সেমেস্টার বা  এক বছরের জন্য তিন অভিযুক্ত ছাত্রকে তাঁদের বিভাগ থেকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে।'

হস্টেলে ফের মৃত্যুর ঘটনা:
ফের হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু! এবার এসএসকেএমে লেডিজ হস্টেলের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ। আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। ছাত্রীর মোবাইল ফোন খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আবাসিকদেরও।
বৃহস্পতিবার, SSKM-এর লেডিজ হস্টেলের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দ্বিতীয় বর্ষের ছাত্রী সুতপা কর্মকারের দেহ। মৃত ছাত্রী উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। প্রেমঘটিত কোনও কারণে আত্মঘাতী হয়ে থাকতে পারেন পড়ুয়া। সূত্রের খোঁজে তাঁর মোবাইল ফোনের কললিস্ট ও মেসেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হস্টেলের অন্যান্য আবাসিকদেরও।

আরও পড়ুন: জন্ম চন্দ্রবিজয়ের দিনেই, নবজাতকের নামকরণেও আকর্ষণ 'চন্দ্রযান'-এ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget