এক্সপ্লোর

Voter List: এখনও বাকি পাহাড় প্রমাণ নথি পরীক্ষা, আগামীকাল কীভাবে প্রকাশিত হবে ভোটার তালিকা?

Voter List Publish: শনিবার প্রকাশিত হতে চলেছে ভোটার তালিকা। কিন্তু এখনও 'লজিকাল ডিসক্রিপেন্সি'র আওতায় বহু নাম রয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভোটার তালিকায় 'লজিক্যাল ডিসক্রিপেন্সি', নথি পরীক্ষার জন্য আনা হচ্ছে সিভিল জজ।
  • শনিবার প্রকাশিত খসড়া তালিকায় 'Approved', 'Deleted' ও 'Under Adjudication' থাকবে।
  • বিচারকদের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ড, ওড়িশা থেকে আসছেন সিভিল জজরা।
  • কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে কর্তাদের নথি যাচাই পর্যালোচনা।

সৌভিক মজুমদার, রুমা পাল, কলকাতা: আগামীকাল, অর্থাৎ শনিবার প্রকাশিত হতে চলেছে রাজ্যের ভোটার তালিকা। কিন্তু এখনও 'লজিকাল ডিসক্রিপেন্সি'র আওতায় বহু নাম। জানা যাচ্ছে, এদের নথি পরীক্ষার কাজও বাকি রয়েছে! ইতিমধ্য়েই এ রাজ্য়ের বর্তমান ও প্রাক্তন বিচারকরা নথি পরীক্ষা করছেন। কাজ পাহাড় প্রমাণ, সময় অত্য়ন্ত কম, এই পরিস্থিতিতে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আনা হচ্ছে সিভিল জজদের। তাঁরাও 'SIR'-এর কাজ করবেন।

শনিবার প্রকাশিত হতে চলেছে ভোটার তালিকা। কিন্তু এখনও 'লজিকাল ডিসক্রিপেন্সি'র আওতায় বহু নাম রয়েছে। তাদের নথি পরীক্ষা বাকি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাই এই প্রক্রিয়া চলবে! শনিবার ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরও নাম যুক্ত হতে থাকবে! ইতিমধ্য়েই এ রাজ্য়ের বর্তমান ও প্রাক্তন বিচারকরা নথি পরীক্ষা করছেন! কিন্তু কাজ পাহাড় প্রমাণ, সময় অত্য়ন্ত কম!
এই পরিস্থিতিতে এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আনা হচ্ছে সিভিল জজদের। তাঁরাও 'SIR'-এর কাজ করবেন।

স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত বলছেন, 'মিটিং হল, ওঁরা বললেন ঝাড়খণ্ড, ওড়িশা থেকে কিছু জজ আসতে পারেন। যদি জজেরা আসেন, তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা হবে। তাদের জন্য ইউজার ID তৈরি, প্রশিক্ষণ সমস্ত ব্যবস্থা আমরা করব। সংখ্যাটা বলেনি, ওই ২০০-র কাছাকাছি বলছেন, কিন্তু আসল সংখ্যা ওঁরা পাবেন।'

 শনিবার ভোটার তালিকা প্রকাশ। সূত্রের খবর, সেই তালিকায় তিনটি ক্যাটিগরি থাকছে। অ্যাপ্রুভড, ডিলিটেড ও বিচারাধীন। নতুন ভোটাররা যুক্ত হলে দেওয়া হবে সাপ্লিমেন্টারি তালিকা। এরই মধ্যে এবার জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আনা হচ্ছে সিভিল জজদের। শনিবার প্রকাশিত হতে চলেছে ভোটার তালিকা। কিন্তু এখনও 'লজিকাল ডিসক্রিপেন্সি'র আওতায় বহু নাম রয়েছে। তাদের নথি পরীক্ষা বাকি রয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাই এই প্রক্রিয়া চলবে! শনিবার ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরও নাম যুক্ত হতে থাকবে! ইতিমধ্য়েই এ রাজ্য়ের বর্তমান ও প্রাক্তন বিচারকরা নথি পরীক্ষা করছেন!
কিন্তু কাজ পাহাড় প্রমাণ, সময় অত্য়ন্ত কম! এই পরিস্থিতিতে এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আনা হচ্ছে সিভিল জজদের। তাঁরাও 'SIR'-এর কাজ করবেন।

প্রথমে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল সেখান থেকে ৫৮ লক্ষ বাদ দিয়ে ৭ কোটি ৮ লাখ হয়েছে।  নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার যে তালিকা প্রকাশ হচ্ছে, ৭ কোটি ৮ লাখেরই নাম থাকছে। 
তার মধ্যে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা থাকছে। যাঁদের নাম ভোটার হিসাবে ছাড়পত্র পেয়েছে, তাঁদের নামের পাশে লেখা থাকবে Approved... যাদের নাম বাদ যাচ্ছে, তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে। আর যাঁরা এখন এই প্রায় ৬০ লক্ষ, যাদের নথি জুডিশিয়াল অফিসাররা চেক করছেন, তাদের নামের পাশে Under অ্যাজুডিকেশন লেখা থাকবে। এছাড়া, যারা নতুন ভোটার হিসেবে জয়েন করছেন, তাদের একটা পৃথক তালিকা সাপ্লিমেন্টারি হিসাবে ঢুকে যাবে এই তালিকার সঙ্গে।

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলছেন, 'যেটা খসড়া তালিকা ছিল ওই ফর্ম্যাটে থাকবে শুধু যত কেস বিচারাধীন আছে সেখানে লেখা হবে 'আন্ডার অ্যাজুডিকেশন' । যত কেস ডিলিট হয়ে গেছে, ওটা লেখা হবে 'ডিলিটেড'। বাকি সব একই থাকবে।'এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ফের মুখ্যসচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক উচ্চ পদস্থ কর্তাকে নিয়ে বৈঠকে বসলেন প্রধান বিচারপতি সুজয় পাল। কাজ শুরুর প্রথম দিন কোথাও লগ ইন করতে সমস্যা আবার কোথাও কর্মপদ্ধতি নিয়ে সমস্যার মুখে পড়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। 

সেই সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে কিনা, নথি যাচাই ও নিষ্পত্তির কাজ কতদূর এগলো, সূত্রের খবর সেসব নিয়েই পর্যালোচনা করা হয় বৈঠকে। শনিবার ভোটার তালিকা প্রকাশের কথা। কিন্তু প্রক্রিয়া এখানেই থামছে না। sir প্রক্রিয়া চলতে থাকবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচন হবে।

সেরা শিরোনাম

Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Kharagpur Station: প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
Dhrubajyoti Basu arrested : ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget