এক্সপ্লোর

WB Medical Council Vote: 'ভোটে কারচুপি', 'নিয়মভঙ্গ'সহ একাধিক অভিযোগ, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোট প্রক্রিয়া ঘিরে ধুন্ধুমার

এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করেও রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল বুধবার!

ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোট (State Medical Council Vote) প্রক্রিয়াতেও এড়ানো গেল না অশান্তি। তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। ভোটে কারচুপি থেকে প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ, একে অপরের বিরুদ্ধে এমনই নানা অভিযোগ তুলল শাসক-বিরোধী শিবির। 

শাসক- বিরোধী শিবিরের অভিযোগ: পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই ধুন্ধুমার। সে লোকসভা-বিধানসভা-পঞ্চায়েত-পুরসভা ভোট হোক কিংবা স্কুল অথবা মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন! আর এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করেও রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল বুধবার! একদিকে শাসক শিবিরের বিরুদ্ধে ভোটে কারচুপি, নিয়মভঙ্গের অভিযোগ তুলল বিরোধী শিবির। 

মোতায়েন করতে হল পুলিশ: সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দফতরে মোতায়েন করতে হল পুলিশ। অন্যদিকে নির্বাচনে নজরদারির রাখার জন্য বিরোধী শিবিরে বিরুদ্ধে প্রাইভেট ডিটেক্টিভ নিয়োগ করার অভিযোগ করল শাসক শিবির! ফলে প্রশ্ন উঠছে, বাংলায় কি চিকিত্‍সকদের সংগঠনের নির্বাচনের প্রক্রিয়াও সুষ্ঠুভাবে হবে না? হাইকোর্টের নির্দেশে এখন নির্বাচনের প্রক্রিয়া চলছে। চিকিত্‍সক-ভোটাররা এসে ব্যালট বক্সে ব্যালট জমা দিয়ে যাচ্ছেন। 

বিরোধী শিবিরের প্রার্থীদের অভিযোগ, বুধবার বিকেলে কয়েকজন সঙ্গে ব্যাগ নিয়ে কাউন্সিলের অফিসে ঢোকেন। তাঁদের ব্যাগে প্রচুর ব্যালট দেখা যায়। সেই ব্যালট বের করে ড্রপ বক্সে ফেলতে গেলে বাধা দেওয়া হয়। বিরোধী শিবিরের দাবি, প্রচুর সংখ্যায় ব্যালট নিয়ে যাঁরা এসেছিলেন, তাঁদেরই একজন দীনেশ সিংহ। যিনি শাসক শিবিরের প্রার্থী সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। 

বিরোধী শিবিরের আরও দাবি, মার্চ মাসে IMA’র কলকাতা শাখার নির্বাচনে এই দীনেশ সিংহকে নিয়েই বিতর্ক বেঁধেছিল । সেই সময়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এই দীনেশ সিংহকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন । 

নোটিস ঘিরেও জল্পনা: অন্যদিকে এদিন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অফিসে দেওয়া এই নোটিস ঘিরেও জল্পনা তৈরি হয়েছে। সেখানে বলা হয়েছে, একটি বেসরকারি সংস্থার দুই কর্মীকে নিয়োগ করা হয়েছে। তাঁরা কাউন্সিলের অফিসের সামনে দু’বেলা নিয়ম করে মোতায়েন রয়েছেন। ভোটারদের ছবি ও ভিডিও তুলছেন।

মেডিক্যাল কাউন্সিলের ভোটের নজরদারিতে প্রাইভেট গোয়েন্দা? এই পরিস্থিতিতে বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছেও বিষয়টি নিয়ে চিঠি দিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার। 
তবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনেও অশান্তি ১৯ অক্টোবর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের ভোটগণনা হবে।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget