এক্সপ্লোর

Waqf Law 2025: 'সিপিএমের জমানায়ও হয়নি,...' জঙ্গিপুরে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ খোদ রাজ্যের মন্ত্রী

Murshidabad News: গত সপ্তাহেই লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। রাষ্ট্রপতি সই করার পর আইনে পরিণত হয়েছে সংশোধনী বিল।

রাজীব চৌধুরী, জঙ্গিপুর: সংশোধিত ওয়াকফ আইনের (Waqf Law 2025) প্রতিবাদে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল জঙ্গিপুর। পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগাল আন্দোলনকারীরা। পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ও জমিয়তে উলেমা-এ-হিন্দ-এর রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীর। 

রণক্ষেত্র হয়ে উঠল জঙ্গিপুর: গত সপ্তাহেই লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। রাষ্ট্রপতি সই করার পর আইনে পরিণত হয়েছে সংশোধনী বিল। মঙ্গলবার জঙ্গিপুরে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর শুরু হয় সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ। ওমরপুরে বিভিন্ন জায়গায় অবরোধ করে ওয়াকফ বিল বিরোধী প্রতিবাদী মঞ্চ। অবরোধ হঠাতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। জমায়েত ছত্রভঙ্গ করে পরিস্থিতি সামাল দিতে, টিয়ারগ্যাসের সেল ফাটায় পুলিশ।তারপরই পরিস্থিতি রক্ষক্ষেত্র হয়ে ওঠে। পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়েরই মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরী।                                     

ক্ষোভ প্রকাশ মন্ত্রীর: জমিয়তে উলেমা-এ-হিন্দ-এর রাজ্য সভাপতি তথা গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বলেন, "সিপিএমের জমানায়ও হয়নি। সিপিএমের পুলিশ কিন্তু আমাদের ওপর লাঠিচার্জ করেনি। এটা সত্য কথা আমরা সুযোগই দিইনি। বহু সভা করেছি, তো পুলিশকে লাঠিচার্জ কেন করতে হল, আমি জানি না, যারাই আন্দোলন করবেন, হিংসাত্মক আন্দোলন করলে ফেল হয়ে যাবেন। আমরা হিংসা চাই না, হিংসাত্মক হলে আমরা আটকে যাব, ক্ষতিগ্রস্ত হব।''

অশান্তির প্রেক্ষিতে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও সুতি থানা এলাকায়, মঙ্গলবার সন্ধে ৬টা থেকে, ৪৮ ঘণ্টার জন্য় BNS-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। জঙ্গিপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এদিকে রাজ্য় পুলিশের তরফে পোস্ট করে জানানো হয়েছে, জঙ্গিপুরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। যারা বিশৃঙ্খলা তৈরি করেছিল, তাদের সরিয়ে দেওয়া হয়েছে।জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক। যারা হিংসা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হবে। যারা গুজব এবং বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সবাইকে অনুরোধ, গুজব ছড়াবেন না। শান্ত থাকুন।                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

গ্রেফতারের পর কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর পুলিশি পদ্ধতিতে আপত্তি, হাইকোর্টে জনস্বার্থ মামলা
গ্রেফতারের পর কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর পুলিশি পদ্ধতিতে আপত্তি, হাইকোর্টে জনস্বার্থ মামলা
Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
TMC Leader Arrested: গ্রেফতার এবার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
TMC Leader Arrested: গ্রেফতার এবার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Ritabrata Banerjee:সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার কোন বড় ইস্যু ?
সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার কোন বড় ইস্যু ? "মুখ্যমন্ত্রী বা বিজেপির রাজ্য সভাপতি নিশ্চিত.."

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget