এক্সপ্লোর

Waqf Law 2025: 'ঘটনার পিছনে সংকীর্ণ রাজনীতি' মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় মমতাকে নিশানা যোগীর

Murshidabad Chaos: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাদেশের পরিস্থিতির প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের  সরকারকে নিশানা করেছেন। 

কলকাতা: ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Law 2025) প্রতিবাদের নামে তাণ্ডবের দায় কার? এ নিয়ে শুরু হয়েছে রাজনীতির লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে নিশানা করতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।

ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে তাণ্ডব, বিক্ষোভের নামে নির্বিচারে নিরীহ সাধারণ মানুষের ওপর হামলা, বেলাগাম হিংসার ঘটনায় মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা এখন যেন আতঙ্কপুরী।  নিজভূমে ভিটেহারা অসংখ্য পরিবার। কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী কে? তা নিয়ে দড়ি টানাটানি চলছে শাসক ও বিরোধীদের মধ্যে। মুর্শিদাবাদকে উত্তপ্ত করে তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে একযোগে আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাদেশের পরিস্থিতির প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের  সরকারকে নিশানা করেছেন। তিনি বলেন, "হিন্দুদের হত্যা করা হচ্ছে। হিন্দু পরিবারের একাধিক সদস্যকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন করা হয়েছে। বাড়ি-গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে। যারা করছে তারা কারা? মুর্শিদাবাদের হিংসার পিছনে সংকীর্ণ রাজনীতি রয়েছে। বাংলাদেশে যে সব হিন্দুরা পীড়িত, প্রতারিত হচ্ছেন, তাঁরা সবাই দলিত হিন্দু। সেখানে (বাংলাদেশে) দলিত হিন্দুদের উপর কীভাবে অত্যাচার চলছে, আপনারা দেখেছেন। আপনারা হয়তো দেখেছেন, না কংগ্রেস, না সমাজবাদী পার্টি, না মমতা ব্যানার্জি, কেউ তাঁদের পক্ষে আওয়াজ তোলেনি। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি সরব হয়েছে।''

ওয়াকফ বিক্ষোভ ঘিরে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। ধ্বংস করা হয়েছে সরকারি সম্পত্তি। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট বা AFSPA কার্যকর করার আর্জি জানিয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপি সাংসদ বলেন, "১৯৯০ সালে কাশ্মীরের যে রকম অবস্থা হয়েছিল। সন্ধের সময় হিন্দু পণ্ডিতদের বাড়িতে সন্ত্রাসবাদীরা পৌঁছত, আজ এখানেও একই পরিস্থিতি। আফস্পা যে অ্যাক্ট আছে ১৯৫৮, তার মাধ্যমে এটাকে পুরো উপদ্রুত এলাকা ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য় অনুরোধ করেছি।'' একইভাবে এরাজ্যের সরকারকে কটাক্ষ করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, "বিগত দিনে রামনবমী থেকে শুরু করে এবং তার পরে যেভাবে লাগাতার হিন্দুদের উপর হামলা হচ্ছে, ধর্মের ভিত্তিতে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, মন্দিরের ক্ষতি করা হচ্ছে, স্ত্রী ও মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। তারপরও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চুপ রয়েছে কেবলমাত্র ভোটের কথা ভেবে।''

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget