এক্সপ্লোর

WB Assembly By Election: কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, খতিয়ে দেখতে এলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

Kaliganj Assembly By Election: কালীগঞ্জ বিধানসভার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

নদিয়া: কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জোর প্রস্তুতি শুরু হয়েছে। মূলত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর জেরে উপনির্বাচন। বাবার জেতা আসনে মেয়েকে প্রার্থী করেছে শাসক দল।এবার এই কেন্দ্রে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক । কালীগঞ্জ বিডিও অফিসে বৈঠক CEO মনোজ কুমার আগরওয়ালের । বৈঠকে ছিলেন নদিয়ার জেলাশাসক, পুলিশ সুপার-সহ পদস্থ আধিকারিকরা । অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আলোচনা মুখ্য নির্বাচনী আধিকারিকের। ১৯ জুন ভোটগ্রহণ, ভোটের ফলঘোষণা ২৩ জুন । ভোটে অশান্তি রুখতে তৎপর কমিশন।

আরও পড়ুন, উঠবে ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, বুধের মধ্যেই বর্ষা দক্ষিণবঙ্গে ! ৯ জেলাকে সতর্কতা IMD-র

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। তার আগে উপনির্বাচন হতে চলেছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে। পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যের ৫টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।  কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১৯ জুন। ওই একই দিনে বিধানসভা উপনির্বাচন হবে গুজরাতের দুটি কেন্দ্র কাদি ও বিসাবদর পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে। ফল ঘোষণা হবে ২৩ জুন। 

গত বিধানসভা ভোটে..
 
গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে প্রায় ৫০ হাজার ভোটে হারিয়ে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। নির্বাচিত বিধায়কের মৃত্যু এবং পদত্যাগের কারণে এই বিধানসভা আসনগুলি খালি হয়েছে। গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। এবার সেখানে উপনির্বাচন । 

'পশ্চিমবঙ্গে উপনির্বাচনে কী হয়, সবাই জানে..'
 
বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, মানুষ ভোট দিতে পারলে, তৃণমূলকে কে ভোট দেবে? ভোট দেওয়ার পরিবেশ যদি নির্বাচন কমিশন তৈরি করে, তাহলে তো ভোট দিতে পারবে। পশ্চিমবঙ্গে উপনির্বাচনে কী হয়, সবাই জানে। আবার সাধারণ নির্বাচনে কী হয়, সবাই জানে। অতএব উপনির্বাচন নিয়ে কারও কোনও বিশেষ আগ্রহ নেই। ওখানে ৫৬.০৭ শতাংশ মুসলিম ভোট আছে, সংখ্যালঘু ভোটার আছে। আমরা রাষ্ট্রবাদী সনাতনী ভোটারদেরকে আমাদের পক্ষে রাখার চেষ্টা করব। আর বাকি তো ওরা জানে, যে কাকে ভোট দিলে ওরা ধুলিয়ান এবং সামশেরগঞ্জ করতে পারবে। তাকেই ভোট দেবে।'

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget