এক্সপ্লোর

Dilip Ghosh: ‘আগের বার ১২টি আসন নিয়ে নিয়েছিলাম, আরও গেলে...’, লোকসভা নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

Lok Sabha Elections 2024: শনিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

রঞ্জিত সাউ, কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জাতীয় স্তরে বিজেপি বিরোধী I.N.D.I.A জোটে শামিল হলেও, বাংলায় কংগ্রেসের উপর ভরসা করে বসে না থেকে, কার্যত 'একলা চলো' নীতি অনুযায়ী দলকে চলার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সেই নিয়ে এবার মমতাকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, ২০১৯ সালের আগেও একই দাবি করেছিলেন মমতা। এবারও আসন খুইয়ে ধাক্কা খেয়ে চুপ করে যেতে হবে বলে দাবি তাঁর। (Lok Sabha Elections 2024)

শনিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে মমতা ৪২টির মধ্যে ৪২ আসনের লক্ষ্য বেঁধে দেওয়া নিয়ে প্রতিক্রিয়া চাইলে বলেন, "২০১৯ সালেও একই কথা বলেছিলেন উনি। কিন্তু ওঁর থেকে ১২টি আসন নিয়ে নিয়েছিলাম আমরা। আরও ১২টি আসন গেলে, ধাক্কা খেয়ে চুপ করে যাবেন উনি। আর দিল্লির কথা বলবেন না। দলকে বাঁচিয়ে রাখুন। নেতাদের বাঁচান। যেভাবে উইকেট পড়ছে, ইডি-সিবিআই যেভাবে সক্রিয় হয়ে উঠেছে, ভোটের আগে নেতা থাকবে তো? মানুষ চাইছেন, বাংলা থেকে এঁরা সাফ হোন।"

লোকসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় স্তরে হাত মিলিয়েছে তৃণমূল এবং কংগ্রেস। কিন্তু বাংলায় এখনও পর্যন্ত লাগাতার তৃণমূলকে আক্রমণই করে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁকেও কটাক্ষ করেন দিলীপ। তাঁর বক্তব্য, "আগামী নির্বাচনে বিজেপি জিততে চলেছে। কে দু'নম্বরে আসবে, সেই নিয়ে লড়াই চলছে। এতে বিজেপি-র কিছু যায় আসে না। আমাদের দালাল ধরার প্রয়োজন নেই।"

আরও পড়ুন: Reliance Industries: ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন, দেশব্যাপী সব কর্মীদের ছুটি দিল রিলায়্যান্স

আগামী সপ্তাহে অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রাণপ্রতিষ্ঠা হবে 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে। লোকসভা নির্বাচনের আগে বিজেপি মন্দির উদ্বোধনের ওই অনুষ্ঠানকে প্রচারমঞ্চে পরিণত করেছে বলে অভিযোগ বিরোধীদের। কেন্দ্রের তরফে ওই দিন সরকারি কর্মীদের জনম্য অর্ধদিবসের ছুটি ঘোষণা করা হয়েছে। একাধিক রাজ্যও ইতিমধ্যে ছুটির ঘোষণা করেছে। বাংলা থেকে এখনও তেমন ঘোষণা হয়নি যদিও, তবে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই মর্মে আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন।

যদিও রামমন্দিরে ভিড় করা নিয়ে আগেই সতর্ক করেছে কেন্দ্র। দলে দলে গিয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। সেই প্রসঙ্গে একমত দিলীপও। তাঁর মতে, কোটি কোটি মানুষ ২২ জানুয়ারি অযোধ্যা যেতে আগ্রহী। কিন্তু অযোধ্যা ছোট্ট একটি শহর। এত মানুষের জন্য ব্যবস্থাপনা অসম্ভব। বরং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই ২২ জানুয়ারির পর সব রাজ্যকে আলাদা আলাদা সময় দেওয়া হয়েছে বলে জানান দিলীপ। তিনি জানিয়েছেন, হাওড়া থেকে প্রথম আস্থা স্পেশাল ছাড়বে ২৯ জানুয়ারি। পাঁচটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ১৬০০ টাকা টিকিটের দাম। ট্রেনে ওঠা থেকে বাড়ি ফেরা পর্যন্ত কেন্দ্র সব সামলাবে বলে জানান দিলীপ।জানান, গোটা দেশকে চারটি আলাদা জোনে ভাগ করা হয়েছে, সেই অনুযায়ী পরিচয়পত্র বিলি করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget