এক্সপ্লোর

Modi Shah Bengal Visit: দুদিনের ব্যবধানে রাজ্যে মোদি-শাহ, ২০২৬-র ভোটের আগে কী বার্তা?

WB Assembly Election 2026: বৃহস্পতিবার, অর্থাৎ ২৯ মে রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি। আর, ২ দিন পর, ৩১ মে কলকাতায় আসছেন অমিত শাহ।

কলকাতা: বছর খানেক বাদেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে, বৃহস্পতিবার রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক ও রাজনৈতিক সভা করবেন তিনি। ৩১ মে, দুদিনের সফরে রাজ্য়ে আসবেন অমিত শাহ। ১ জুন, সকালে প্রশাসনিক কর্মসূচি ও বিকেলে রাজ্য় বিজেপির মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ভোট আসলেই নরেন্দ্র মোদি- অমিত শাহ বেশি আসেন, তাঁরা আসার পরেও বিজেপি হেরেছে, মন্তব্য় কুণাল ঘোষের।              

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ধীরে ধীরে তেতে উঠতে শুরু করেছে রাজ্য় রাজনীতি। আর এই আবহেই বৃহস্পতিবার, অর্থাৎ ২৯ মে রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি। আর, ২ দিন পর, ৩১ মে কলকাতায় আসছেন অমিত শাহ। অর্থাৎ বিজেপির দুই শীর্ষ নেতার পরপর পশ্চিমবঙ্গ সফর। নজরে কি বঙ্গ বিধানসভা ভোট? এখন থেকেই কি সুর বেধে দিতে আসছেন বিজেপির দুই মহারথী? বৃহস্পতিবার, আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, প্রশাসনিক বৈঠক ও রাজনৈতিক সভা করবেন তিনি। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, "মঞ্চ বাঁধার সামগ্রী পৌঁছে গেছে। ৮-১০টা ট্রাকে। গতকাল মাঠ পরিদর্শন করে গেছেন আধিকারিকরা। লক্ষাধিক লোক আসবে।'' 

নরেন্দ্র মোদি আসার ২ দিন বাদেই অর্থাৎ ৩১ মে, কলকাতায় আসছেন অমিত শাহ। ১ জুন, সকালে বাংলাদেশ সীমান্তে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। বিকেলে সায়েন্স সিটি অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ বিজেপির মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহর।  বিজেপির সূত্রে খবর, কয়েক মাস পরেই বঙ্গে বিধানসভা ভোট, তার আগে প্রতিমাসে মোদি-শাহ-নাড্ডার একটি করে জনসভার জন্য আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এনিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "ভোট আসলেই মোদী-শাহ বেশি আসেন। এরা রাজনৈতিক পর্যটকের ভূমিকা নিয়ে নেন৷ এর আগেও এরা নিয়মিত এসেছেন। ২০২১,২০২৩,২০২৪ এসেছেন। তারা আসার পরেও বিজেপি হেরেছে৷ আমাদের কথা খালি হাতে আসছেন কেন? বাংলার টাকা বকেয়া। ৩৭০০ কোটি টাকা মমতা বন্দোপাধ্যায় নিজের তহবিল থেকে টাকা দিয়েছেন৷ খালি হাতে শুধু কথা বলতে আসবেন না৷'' যদিও এনিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "তাদের আসার সঙ্গে বিধানসভা ভোটের সম্পর্ক নেই। তবে সরকারি কাজে তারা আসছেন। মোদিজি জনসভা করবেন।''

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget