এক্সপ্লোর

Mamata Banerjee: সংক্রমণ হয়ে গিয়েছে, সারতে সময় লাগবে, চিকিৎসকদের নির্দেশেই ঘরবন্দি, জানালেন মমতা

Durga Puja 2023: তাঁকে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকেরা। তাই ঘরবন্দি হয়েই আপাতত কাটছে মমতার।

কলকাতা: পায়ে চোট লাগায় ঘরবন্দি হয়ে রয়েছেন তিনি। এখনও হাঁটাচলা বারণ বলে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা জানিয়েছেন, তাঁর পায়ে সংক্রমণ হয়ে গিয়েছে। সারতে সময় লাগবে। তাই তাঁকে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকেরা। তাই ঘরবন্দি হয়েই আপাতত কাটছে তাঁর। (Durga Puja 2023)

বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে শহরের বেশ কিছু পুজোর উদ্বোধন করেন মমতা। সেখানেই অসুস্থতার কথা জানান। মমতা বলেন, "আমি এমনিতে ঠিক আছি। পায়ে একটা চোট রয়েছে। কিছুদিন লাগবে সারতে। সংক্রমণ হয়ে গিয়েছে। এখন আবার হাঁটাহাঁটি শুরু করলে বাড়বে। ডাক্তাররা বারণ করেছেন। তাই সশরীরে উপস্থিত হতে না পারলেও, মানসিক ভাবে আপনাদের সঙ্গেই রয়েছি।" 

কালীঘাটের বাড়ি থেকেই এদিন ভার্চুয়াল মাধ্যমে একাধিক পুজোর উদ্বোধন করেন মমতা। কলকাতা এবং জেলা মিলিয়ে এদিন ৭৮৮টি পুজোর উদ্বোধন করেন তিনি। বলেন, "ধর্ম যার যার নিজের। কিন্তু উৎসব সকলের। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।" তবে পায়ে চোট লাগলেও, ২৭ অক্টোবর পুজো কার্নিভালে তিনি সশরীরে উপস্থিত থাকবেন বলে জানান।  ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধনের পাশাপাশি, এদিন মন্ত্রিসভার বৈঠকও করেন মমতা। সিকিমের মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, সেই নিয়ে আলোচনা হয় সেখানে।

আরও পড়ুন: Amit Shah: নজরে লোকসভা নির্বাচন, এবার পুজো উদ্বোধনে আসছেন শাহ, সোমবার পা রাখছেন তিলোত্তমায়

যদিও মহালয়ার আগে দুর্গাপুজো উদ্বোধন করা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনীর স্তোত্রপাঠ না শুনেই কী করে পুজোর উদ্বোধন হয়, প্রশ্ন তুলেছেন অনেকই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই নিয়ে বিঁধেওছেন মমতাকে। তাঁর বক্তব্য ছিল, "পিতৃপক্ষে কোনও শুভ কাজ হয় না। উনি এটাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছেন। পুজো করার দরকার নেই। আরতি, পুষ্পাঞ্জলি, পঞ্জিকা, শাস্ত্র এসব মানতে হবে না আর। হিন্দু সমাজের লজ্জা।"

কিন্তু মহালয়ার আগে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে কী বলছেন পুরাণবিদরা? রামায়ণ অনুযায়ী, ত্রেতাযুগে রামচন্দ্র আশ্বিন মাসে দুর্গাপুজো করেছিলেন। দেবী দুর্গার কাছ থেকে শক্তি সঞ্চয় করে রাবণকে হত্যা করেন এবং সীতাকে উদ্ধার করেন লঙ্কা থেকে।
অর্থাৎ অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোএবং প্রতিকার লাভের চেতনাই দুর্গোৎসবের মর্মবাণী। যদিও বর্তমান দিনে দুর্গাপুজো আড়ম্বরসর্বস্বই রয়ে গিয়েছে বলে মত অনেকের।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget